বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

আওয়ামী লীগের চেয়ে বিএনপিতে মুক্তিযোদ্ধা বেশি : ডা. জাফরুল্লাহ

প্রকাশিত :

spot_img

 

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেছেন, বিএনপিতে যত মুক্তিযোদ্ধা আছেন, আওয়ামী লীগেও তত মুক্তিযোদ্ধা নেই। অথচ দেশের সবচেয়ে বড় দল বিএনপির কোথাও কোনো আন্দোলন নেই।

বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে মহান বিজয় দিবস উপলক্ষে ‘স্বাধীনতা আজ বিপর্যয়, নৈতিকতার অবক্ষয়, বিপন্ন মানবতা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, বিজয় দিবসের অঙ্গীকার হবে গণতন্ত্র ফেরানো। গণতন্ত্র ছাড়া কোনো কথা নেই। গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হলে ঢাকাতে বসে থাকলে হবে না, ১৮ কোটি মানুষের মাঝে ছড়িয়ে যেতে হবে। গণতন্ত্র আমাদের ফিরিয়ে আনতে হবে। গণতন্ত্র ছাড়া কিছু হবে না। গণতন্ত্রের মানে হলো সরকারের জবাবদিহিতা। সরকারের কাজের উত্তর দিতে হবে, আর আমাকে প্রশ্ন করার অধিকার দিতে হবে। মিটিং মিছিল করার অধিকার দিতে হবে।

তিনি বলেন, আলেমদের সাথে সরকার আলোচনা করছে। সেটা ভালো। মৌলভী-মাওলানা সাহেবদের সবাই সম্মান করেন।

সংগঠনটির চেয়ারম্যান কে এম আবু তাহেরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...