রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে কাজী কল্যান সমিতির উদ্যোগে বিজয় দিবস উদযাপন ও সংবর্ধনা অনুষ্ঠান

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলা মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার কল্যান সমিতির উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। শনিবার (১৯ ডিসেম্বর) সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মিরসরাই পৌরসভার মেয়র আলহাজ্ব মোঃ গিয়াস উদ্দিন। সমিতির মিরসরাই উপজেলা সভাপতি কাজী মাওলানা মোঃ গোলাম কিবরিয়া হেলালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মাওলানা মোঃ নুরুন্নবীর সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কাজী সমিতির কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি ও বৃহত্তর চট্টগ্রামের সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোঃ ইউসুফ আলী চৌধুরী। প্রধান আলোচক ছিলেন সমিতির কেন্দ্রীয় সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোঃ সোলায়মান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন চট্টগ্রাম মহানগর মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার কল্যান সমিতির সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোঃ জামাল উদ্দিন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি আলহাজ্ব মাওলানা কাজী সাকের আহমদ, চট্টগ্রাম মহানগরের জেনারেল সেক্রেটারি আলহাজ্ব মাওলানা কাজী হাফিজ আহমদ মোরশেদ, চট্টগ্রাম দক্ষিণ জেলার জেনারেল সেক্রেটারি কাজী মাওলানা বদিউর রহমান বদি, সীতাকুন্ড কাজী সমিতির কাজী মাওলানা খায়রুল আলম।

সংবর্ধিতরা হলেন চট্টগ্রাম উত্তর জেলা মুসলিম নিকাহ্ রেজিষ্ট্রার কল্যান সমিতির সভাপতি অধ্যক্ষ আলহাজ্ব কাজী মাওলানা মোঃ হারুন চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব কাজী মাওলানা মোঃ ইমাম উদ্দিন চৌধুরী, জেনারেল সেক্রেটারি একিউএম একরামুল হক চৌধুরী, ত্রান ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক আলহাজ্ব কাজী মাওলানা মোঃ ওমর ফারুক, নির্বাহী সদস্য কাজী মাওলানা গোলাম কিবরিয়া, কাজী মাওলানা নুরুন্নবী, কাজী মাওলানা শাহাদাত হোসেন চৌধুরী মিনার। অনুষ্ঠান শেষে মোনাজাত পরিচালনা করেন কাজী মাওলানা আবু বক্কর।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...