রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে প্রবাসীর বাড়িতে দুর্ধর্ষ চুরি, স্বর্ণালংকার নগদ টাকা লুট

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি:
মিরসরাইয়ে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। সোমবার (২১ ডিসেম্বর) রাতে উপজেলার হিঙ্গুলী ইউনিয়নের পুর্ব হিঙ্গুলী মোহাম্মদপুর গ্রামের প্রবাসী মোহাম্মদ মোস্তফা ও মোহাম্মদ রাসেলের বাড়িতে এই চুরির ঘটনা ঘটেছে। এই বিষয়ে জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
প্রবাসী রাসেলের শশুর মোঃ এনামুল হক জানান, সোমবার রাতে ঘরে কেউ ছিল না। এই সুযোগে চোরের দল ঘরের টিনের বেড়া কেটে ঘরে প্রবেশ করে। মঙ্গলবার সকালে গিয়ে দেখি ঘরের আলমিরা, চোকেসের তালা ভেঙ্গে নগদ ৬০ হাজার টাকা, ৩ ভরি স্বর্ন, মূল্যবান জিনিসপত্র, জমির সব দলিলসহ প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে গেছে। এছাড়া ঘরের সবকিছু তছনছ করে ফেলে গেছে।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নুর হোসেন মামুন বলেন, হিঙ্গুলীতে চুরির ঘটনা অবগত নই। কেউ এই বিষয়ে থানায় অবহিত করেনি এবং কোন অভিযোগও দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...