রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ২শ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করলেন ইঞ্জিনিয়ার মোশাররফ

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

মিরসরাই উপজেলায় একদিনে প্রায় ২শ কোটি টাকার কাজের ফলক উন্মোচন করেছেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। বুধবার (২৩ ডিসেম্বর) দিনভর বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ফলক উন্মোচন করেন তিনি।

বুধবার সকালে প্রথমে ফেনী নদীর উপর ২৫২ মিটার দৈর্ঘ্যরে এ সেতুর ভিত্তিপ্রস্তরের ফলক উন্মোচন তিনি। এরপর বারইয়ারহাট পৌরসভায় ৩৫টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন, মিরসরাই পৌরসভায় ১০টি উন্নয়ন প্রকল্প, পরে বেলা ১টা দিকে উপজেলা সদরে এসে এক সাথে ৯০টি প্রকল্পের ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।

এসময় উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মিরসরাই পৌসভার মেয়র এম গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরসভার মেয়র নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন চৌধুরী তপু, বারইয়ারহাট পৌরসভা আওয়ামী লীগ সভাপতি মীর আলম মাসুক, সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, ধুম ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জহির উদ্দিন ইরান, করেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনায়েত হোসেন নয়ন, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাখাওয়াত উল্লাহ রিপন, যুগ্ম সম্পাদক এম আবুল হোসেন, সাইফুল্লাহ দিদার, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, করেরহাট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুলতান গিয়াস উদ্দিন জসীম, সাধারণ সম্পাদক শেখ সেলিম, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের সদস্য আফছার হোসেন চৌধুরী সহ ১৬ ইউনিয়নের চেয়ারম্যান, দুই পৌরসভায়, ১৬ ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সম্পাদক, আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের উপজেলা নেতৃবৃন্দ।
মিরসরাই উপজেলা প্রকৌশলী কামরুজ্জামান জানান, মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন মোট ৯০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্থরের ফলক উন্মোচন করেছেন। এসব প্রকল্পে মোট ব্যয় হবে প্রায় ২শ কোটি টাকা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...