বুধবার, ২৭ মে ২০২৬

আইসিসির দশক সেরা ওয়ানডে স্কোয়াডে সাকিব

প্রকাশিত :

spot_img

 

গত এক দশক ধরে তিনি শুধু বাংলাদেশ নন, গোটা বিশ্বই শাসন করে চলেছেন তুখোড় অলরাউন্ডার হিসেবে। ব্যাট কিংবা বল, সমান তালে দারুণ ছন্দে তিনি। একটা সময় ক্রিকেটের তিন সংস্করণের র‌্যাঙ্কিংয়ে বিশ্ব সেরা অলরাউন্ডার হিসাবে ছিলেন এক নম্বরে। যা ক্রিকেট ইতিহাসে সৃষ্টি করেছিল নতুন মাইলফলক। সেখানে গত এক দশকের সেরা ওয়ানডে একাদশ যখন হবে, সেখানে বাংলাদেশের সাকিব থাকবে না, তা হতে পারে না। আর তাই অনুমিতভাবে সাকিব আছেন। ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থা আইসিসি গত এক দশকের সেরা ওয়ানডে একাদশ বাছাই করেছে। সেখানে কোনো প্রকার শঙ্কা ছাড়াই দাপটের সাথে জায়গা পেয়েছেন সাকিব আল হাসান।

রোববার ছেলেদের গত এক দশকের ওয়ানডে একাদশ ঘোষণা করে আইসিসি। এতে ভারতের সর্বোচ্চ তিনজন জায়গা পেয়েছেন। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার আছেন দু’জন করে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার আছেন একজন করে।

আইসিসির ভোটিং অ্যাকাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে নির্বাচিত করা হয়েছে এই দল। ১ জানুয়ারি ২০১১ থেকে ৭ অক্টোবর ২০২০ সালের পারফরম্যান্সের ওপর গঠন করা হয়েছে দল।

এই সেরা একাদশের অধিনায়ক ভারতের মহেন্দ্র সিং ধোনি। তার সাথে আছেন তারই স্বদেশী দু’জন, রোহিত শর্মা ও বিরাট কোহলি। দক্ষিণ আফ্রিকা থেকে আনা হয়েছে ড্যাশিং ডি ভিলিয়ার্সকে। তার স্বদেশী ইমরান তাহির আছেন স্পিনার হিসাবে। পেসার হিসাবে আছেন মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট ও লাসিথ মালিঙ্গার মতো ভয়ঙ্কর সব বোলার।

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশ :

রোহিত শর্মা (ভারত), ডেভিড ওয়ার্নার (অস্ট্রেলিয়া), বিরাট কোহলি (ভারত), এবি ডি ভিলিয়ার্স (দক্ষিণ আফ্রিকা), সাকিব আল হাসান (বাংলাদেশ), মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক, ভারত), বেন স্টোকস (ইংল্যান্ড), মিচেল স্টার্ক (অস্ট্রেলিয়া), ট্রেন্ট বোল্ট (নিউজিল্যান্ড), ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা) এবং লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা)।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...