রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ের কয়লা বাজারে মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার করেরহাট ইউনিয়নের পাহাড়ি জনপদ কয়লা বাজারে মার্কেন্টাইল ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখা উদ্বোধন করা হয়েছে। বুধবার (৩০ ডিসেম্বর) সকাল ১১ টায় ভার্চুয়ালে শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের এমডি কামরুল ইসলাম চৌধুরী। এসময় নতুন শাখা উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের বারইয়ারহাট শাখার ব্যাবস্থাপক আবু আহসান, কয়লা এজেন্ট শাখা মহিউদ্দিন ট্রেডার্স এর স্বত্বাধিকারী ও ইউপি সদস্য মহিউদ্দিন মেম্বার, মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সদস্য আফছার চৌধুরী, বিশিষ্ট ব্যবসায়ী, রাজনীতিবিদ ইকবাল চৌধুরী, ব্যবসায়ী মোঃ হুমায়ুন, এজেন্ট ব্যাংক কয়লা শাখার ম্যানেজার সোলেমান উদ্দিন বাদশা সহ এলাকার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
মহিউদ্দিন মেম্বার বলেন, মিরসরাই উপজেলার সবচেয়ে অবহেলিত অঞ্চল ছিল কয়লা। এখানে বিদ্যুৎ ছিলনা, রাস্তাঘাট ছিল না পড়ালেখার কোন সুযোগ ছিল না। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সাবেক সফল মন্ত্রী মিরসরাইয়ের সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ক্রমান্বয়ে সব কিছুর ব্যবস্থা করে দিয়েছেন। এখন এখানকার জীবন যাত্রার মান অনেক উন্নত হয়েছে। বেড়েছে মানুষের ব্যবসা বানিজ্য। তাই এখানকার মানুষের ব্যাংকিং সেবা দিতে এই এজেন্ট ব্যাংকিং শাখা চালু হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...