বুধবার, ২৭ মে ২০২৬

মিরসরাইয়ে বিসমিল্লাহ ক্রীড়া সংঘের উদ্যোগে দিবা-রাত্রি ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের কাটাছড়া ইউনিয়নে বিসমিল্লাহ ক্রীড়া সংঘের উদ্যোগে দিবা-রাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্ণামেন্ট সম্পন্ন হয়েছে। গতকাল সকাল ১০টায় উত্তর বামনসুন্দর খলিলুর রহমান মুন্সী ব্রিজ সংলগ্ন মাঠে টুর্ণামেন্টের শুরু হয়ে রাত ১১ টায় ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে সমাপ্তি হয়। টুর্ণামেন্টে ৮টি দল অংশ গ্রহণ করে। ফাইনাল ম্যাচে গোলকেরহাট হাজিপাড়া ক্রিকেট দলকে পরাজিত করে মিঠাছড়া ফুটন্ত গোলাপ ক্রিকেট দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্ণামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ.কে.এম জাহাঙ্গীর ভূইয়া। সংঘের সভাপতি ইমাম হোসেন ও সাধারণ সম্পাদক নাহিদুল আলম টুর্ণামেন্টের সার্বিক তত্ত্বাবধান করেন।
টুর্ণামেন্ট পরিচালনা করেন আলা উদ্দিন, এমরান হোসেন, দিদার, রিয়াদ, রাকিব, টিটু, মেজবা, রসুল আমিন, সাকিব, রিপন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দলকে ট্রফি ও ১২ হাজার টাকা প্রাইজমানি ও রানার্সআপ দলকে ট্রফি ও ৮ হাজার টাকা প্রাইজমানি প্রদান করা হয়েছে।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...