রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে বেপরোয়া ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। বৃহস্পতিবার (৭ জানুয়ারি) দুপুরে বারইয়ারহাট-রামগড় সড়কের করেরহাট গণিয়াতুল উলুম আরিম মাদ্রাসার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম রাকিবুল ইসলাম মাসুদ (২৭)। সে হিঙ্গুলী ইউনিয়নের (৯নং ওয়ার্ডের) পূর্ব হিঙ্গুলী গ্রামের শফি উল্লাহ কেরানী বাড়ির মোহাম্মদ হোসেনের ছেলে।

নিহতের স্বজন আলিম উল্লাহ রিপন বলেন, বৃহস্পতিবার দুপুরে মাসুদ পারিবারিক কাজে বাড়ি থেকে করেরহাট বাজারে যাচ্ছিলো। এসময় রামগড় থেকে ছেড়ে আসা দ্রুত গতির একটি ট্রাক করেরহাট গনিয়াতুল উলুম মাদ্রাসার সামনে এসে তাকে সামনে দিয়ে ধাক্কা দেয়। ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে বারইয়ারহাট জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকাল সাড়ে ৪টায় তার মৃত্যু হয়।

হিঙ্গুলী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য শাহবুদ্দিন মেম্বার বলেন, বিষয়টি আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি তবে বিস্তারিত জানি না।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...