রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সিপি বাংলাদেশ লিমিটেডের ম্যানেজার খুন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পোলট্রি শিল্প প্রতিষ্ঠান সিপি বাংলাদেশ কোম্পানী লিমিটেডের ম্যানেজাকে খুন করা হয়েছে। তাঁর নাম মোঃ আতাউল হাকিম (৩৫)। তিনি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠাকুরদিঘী এলাকায় অবস্থিত ব্রিডার ফার্মের ম্যানেজারের দায়িত্বে ছিলেন। বুধবার (১৩জানুয়ারি) রাতে ফার্মে এ ঘটনা ঘটে। নিহত আতালর হাকিম বগুড়া জেলার চিকাসি মোহনপুর গ্রামের মৃত জহুরুল ইসলামের ছেলে।

জানা গেছে. বুধবার রাতে সিপি হ্যাচারির ভিতরে শ্রমিকদের দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষ বন্ধ হওয়ার এক পর্যায়ে ম্যানেজার আতাউল হাকিমকে ফ্যাক্টরীর এক কোনে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে তার সহকর্মীরা তাকে উপজেলা সদরের একটি হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত চমেক হাসাপাতালে পাঠিয়ে দেন। রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

উপজেলা সদরের সেবা আধুনিক হাসপাতালের চিকিৎসক জোবায়ের খান বলেন, আমরা আতাউল হাকিমকে অজ্ঞান অবস্থায় পেয়েছি। তার হাত, পা ও কানে আঘাতের চিহ্ন ছিলো। কান থেকে রক্তক্ষরণ হচ্ছিলো। অবস্থা আশংকাজন হওয়ায় তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আমরা চমেকে পাঠিয়ে দিয়েছি।

সিপি ফার্মের এডমিন বিল্লাল হোসেন বলেন, আমরা জোরারগঞ্জ থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছি। পুলিশ বিষয়টি তদন্ত করছে। তবে বুধবার রাতে হ্যাচারিতে কি ঘটেছিল এ বিষয়ে তিনি কিছুৃই জানেন না।
জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুর হোসেন মামুন বলেন, সিপির ঘটনায় এখনো কেউ থানায় মামলা দায়ের করেনি। এঘটনা জড়িতদের সনাক্তের চেষ্টা চলছে।
# এম মাঈন উদ্দিন, মিরসরাই ০১৮১৫৫০০৭০৫।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...