মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

‘জলবায়ু সংগ্রামী’ খেতাব পেলেন চলনবিলের নৌকা স্কুলের উদ্ভাবক

প্রকাশিত :

spot_img

 

যুক্তরাজ্যের ‘ক্লাইমেট রেবল’ (জলবায়ু সংগ্রামী) খেতাব পেলেন পাবনার চলনবিল এলাকায় নৌকা স্কুলের বাংলাদেশী উদ্ভাবক স্থপতি মোহাম্মদ রেজোয়ান।

গত ১২ জানুয়ারি বিশ্বের অন্যতম বৃহৎ প্রকাশনা সংস্থা পেঙ্গুইন র‌্যানডম হাউজ থেকে প্রকাশিত পুরস্কারপ্রাপ্ত লেখক বেন লারউল রচিত ‘ক্লাইমেট রেবলস’ শিরোনামের বইটিতে এ স্বীকৃতি দেয়।

স্বেচ্ছাসেবী সংগঠন ‘সিধুলাই স্বনির্ভর সংস্থা’ নির্বাহী পরিচালক রেজোয়ান, বন্যাপ্রবণ এলাকায়, বিশেষ করে যেখানে শিশুদের শিক্ষার সুযোগ নেই, সেখানে শিক্ষা সুবিধা নিশ্চিতকরণে চলনবিলে ভাসমান স্কুল প্রবর্তন করেন দৃষ্টান্তমূলক ভূমিকা পালন করছে। তার নৌকাস্কুলের ধারণাটি জাতিসঙ্ঘের ফান্ডস্ অ্যান্ড প্রোগ্রামস্ (ইউনিসেফ, ইউএনইপি এবং ইউএনডিপি) থেকে ইনোভেশন এর স্বীকৃতি পেয়েছে। বর্তমানে বিশ্বের আটটি দেশে সিধুলাই-এর অনুরুপ ভাসমান স্কুল কাযক্রম পরিচালিত হচ্ছে।

মোহাম্মদ রেজোয়ান বলেন, ‘আমি আমাদের জনগণকে বন্যা ও ভয়াবহ ঘুর্ণিঝড়ের মধ্যে সংগ্রাম করতে দেখেছি, সর্বদাই তারা নিজেদেরকে দুর্যোগের পূর্বের অবস্থায় নিয়ে এসে নতুন করে জীবন শুরু করেছে। তাদের এই সংগ্রামী বৈশিষ্ট্য আমাকে শিশুদের জন্য ভাসমান স্কুল ডিজাইন করতে অনুপ্রাণিত করেছে। এখনকার সময়ে বন্যা আরো অনিশ্চিত। আমাদের নৌকা স্কুল এই পরিবেশগত সমস্যার একটি সমাধান, তবে এখনো আরো অনেক কিছুই করার আছে।’

রেজোয়ান ও তার ভাসমান স্কুলকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের প্রাথমিক ও মাধ্যমিক শ্রেণীর পাঠ্যসূচিতে অন্তর্ভূক্ত করা হয়েছে। তার ভাসমান স্কুলের ডিজাইনটি ‘ডিজাইন উইথ দ্যা আদার ৯০%’ প্রদর্শনীতে প্রদর্শিত হয়, যেটি আয়োজন করেছিল যুক্তরাষ্ট্রের স্মিথসোনিয়ানস্ কুপার-হিউইট, ন্যাশনাল ডিজাইন মিউজিয়াম এবং বিল এন্ড মেলিন্ডা গেটস্ ফাউন্ডেশন। এছাড়াও তার ডিজাইনটি সুইজারল্যান্ড ও ফ্রান্সে ‘বেঙ্গল স্ট্রিম’ স্থাপত্য বিষয়ক প্রর্দশীতে প্রদর্শিত হয়েছিল।

রেজোয়ান ১৯ বছরের অধিক সময় ধরে ভাসমান স্কুল তৈরি, উন্নয়ন ও সম্প্রসারণ অব্যাহত রেখেছেন। তিনি শিক্ষা, প্রযুক্তি, এবং পরিবেশ সম্পর্কিত আন্তর্জাতিক উপদেষ্টা কমিটিতে দায়িত্ব পালন করেছেন। নিয়মিতভাবে আন্তর্জাতিক সম্মেলনে তার উদ্ভাবন, জলবায়ু পরিবর্তন, গ্রীন এনার্জি ও শিক্ষা বিষয়ে নিবন্ধ উপস্থাপন করেন। ইংল্যান্ডের রয়েল সোসাইটি অব আর্টস্ এর একজন সম্মানিত ফেলো এবং যুক্তরাষ্ট্রের স্টেটস্ ডিপার্টমেন্ট-এর ইন্টারন্যাশনাল ভিজিটর লীডারশীপ প্রোগ্রাম (আইভিএলপি)-এর একজন অ্যালামনাস।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...