বুধবার, ২২ জুলাই ২০২৬

বাড়িওয়ালা ঘরে তালা দেয়ায় চিকিৎসা না পেয়ে শিশুর মৃত্যু, মালিকসহ ২ জনের বিরুদ্ধে মামলা

প্রকাশিত :

spot_img

 

খুলনায় ঘর ভাড়ার অগ্রিম টাকা না পেয়ে ভাড়াটিয়া পরিবারকে তালাবদ্ধ করে রাখায় চিকিৎসা না পেয়ে শিশু মৃত্যুর ঘটনায় সোমবার দু’জনকে আসামি করে আদালতে মামলা দায়ের হয়েছে। বিচারক মামলাটি গ্রহণ করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) ঘটনার তদন্তের আদেশ দিয়েছেন। খুলনা মহানগরীর রিয়াবাজার এলাকায় একতলা বাড়িতে পাঁচ দিন ধরে ভাড়াটে তামান্নাসহ তার শিশুকে তালাবদ্ধ অবস্থায় রাখা হয়েছিল বলে জানা গেছে।

ওই বাড়ির মালিক বিদেশে অবস্থানরত নুর ইসলাম এবং তার বাবা নওশের আলীকে অভিযুক্ত করে খুলনা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আমলি আদালতে মামলা করা হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার খুলনা জেলার কো-অর্ডিনেটর অ্যাডভোকেট মোমিনুল ইসলাম।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালে ডিসেম্বর মাসে কাঠের মিস্ত্রী ইমদাদুল ইসলাম ও তার স্ত্রী মাসিক চার হাজার টাকা চুক্তিতে খুলনা মহানগরীর রিয়াবাজার এলাকায় একতলা বাড়ির দু’টি রুম ভাড়া নিয়েছিলেন। জানুয়ারি মাসের ভাড়া মাসের শুরুতে দিতে না পারায় গত ৬ জানুয়ারি থেকে ঘরে শিশু সন্তানসহ তামান্নাকে তালাবন্ধ করে রাখে বাড়িওয়ালা। তালাবদ্ধ অবস্থায় গত ১১ জানুয়ারি দুপুরে তামান্না বাড়ির ছাদে কাপড় নাড়তে যান। শিশুটি খেলতে গিয়ে হঠাৎ বালতির পানির মধ্যে উল্টে পড়ে যায়। ঘরে এসে তিনি শিশুটিকে উদ্ধার করলেও বাইরে থেকে দরজা তালাবদ্ধ থাকায় চিকিৎসকের কাছে নিতে পারেননি। ওই অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা করতে গেলে লবণচরা থানা শুধু অপমৃত্যু মামলা নেয়। পরে কোর্টে মামলা দায়েরের সিদ্ধান্ত নেয় শিশুটির পরিবার।

মূলত মালিক নওশের আলীর নির্দেশেই ঘরে তালা দেয়া হয়েছিল বলে জানা গেছে। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ড: মো: আতিকুস সামাদ মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্ত করার নির্দেশ দিয়েছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...