বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

চট্টগ্রাম শহরে তিনদিন যেসব গাড়ি চলতে মানা

প্রকাশিত :

spot_img

 

চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাচন উপলক্ষে নগরীতে তিন দিন মোটরসাইকেলসহ নির্দিষ্ট কিছু যানবাহন চলতে পারবে না। যানচলাচল বন্ধ রাখার এই নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (২২ জানুয়ারি) নির্বাচন কমিশন পরিচালনা-২ অধিশাখার উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নির্বাচন কমিশনের ওই বিজ্ঞপ্তিতে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ২৫ জানুয়ারি রাত ১২টা থেকে ২৮ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত যানবাহন চলাচল বন্ধ রাখার নির্দেশের কথা জানানো হয়েছে।

এই তিনদিন মোটরসাইকেল, সিএনজি, মাইক্রোবাস, জিপ ও পিকআপসহ সড়কে যানচলাচলে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। চট্টগ্রাম জেলা প্রশাসন এবং সড়ক ও জনপথ বিভাগকে এই নিষেধাজ্ঞা কার্যকর করতে বলা হয়েছে।

আগামী ২৭ জানুয়ারি সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইলেকট্রনিক ভোটিং মেশিনে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে।

নির্বাচন কমিশনের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নির্বাচন পর্যবেক্ষণে থাকা দেশি-বিদেশি গণমাধ্যম কর্মী, নির্বাচনী কর্মকর্তা-কর্মচারী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, নির্বাচনের বৈধ পরিদর্শক এবং জরুরি সেবা প্রদানকারী অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস, বিদ্যুৎ, গ্যাস, ডাক, টেলিযোগাযোগ ইত্যাদি কার্যক্রমে ব্যবহৃত যানবাহনের ওপর এই নিষেধাজ্ঞা থাকবে না।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...