সোমবার, ২৫ মে ২০২৬

বারইয়ারহাট পৌরসভা নির্বাচনে শেষ সময়ে দলীয় টিকেট পেতে মরিয়া আওয়ামীলীগ-বিএনপির সম্ভাব্য প্রার্থীরা

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক
আগামী ২৮ ফেব্রুয়ারি ৫ম ধাপে মিরসরাইয়ের বানিজ্যিক রাজধানী খ্যাত বারইয়ারহাট পৌরসভা নির্বাচন। নির্বাচনে অংশগ্রহণে ইচ্ছুক আওয়ামী লীগ ও বিএনপির সম্ভাব্য প্রার্থীরা মাঠে তৎপর হয়ে উঠেছেন। দলের সিনিয়র নেতাদের মন জয়ের পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের সাথে নিয়মিত যোগাযোগ রেখে চলেছেন আগ্রহী প্রার্থীরা। অনেকে দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। পাশাপাশি উপজেলা নির্বাচন কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা।

নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে শেষ দিকে সর্বোচ্চ দৌড় ঝাঁপ শুরু করেছে ক্ষমতাসীন দলের সম্ভাব্য প্রার্থীরা। ভোটারদের মাঝে চলছে আলোচনা সমালোচনা। আওয়ামীলীগ থেকে যাদের নাম শোনা তারা হলো: বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন (ভিপি নিজাম), বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের বর্তমান সভাপতি মীর আলম মাসকু, সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন, উপজেলা আওয়ামীলীগের সদস্য আলী আহছান ও বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ফজলুল করিম লিটন। সম্ভাব্য প্রার্থীরা তাকিয়ে আছে দলীয় সিদ্ধান্তের দিকে। দলীয় প্রার্থী নির্ধারণে বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী, মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের সীদ্ধান্ত অনেকটা চূড়ান্ত বলে জানা গেছে। তাই দলীয় মনোনয়ন প্রাপ্তির জন্য সকল প্রার্থী তাঁর সুদৃষ্টির প্রত্যাশায় প্রহর গুনছেন।

বর্তমান মেয়র ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো. নিজাম উদ্দিন (ভিপি নিজাম) বলেন, আমি আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সহায়তায় বারইয়ারহাট পৌরসভায় রের্কড পরিমাণ উন্নয়ন করেছি। বিগত ৫ বছরে প্রায় ৪৩ কোটি টাকার উন্নয়ন কাজ করা হয়েছে। আমাদের প্রিয় নেতার নামে পৌর সদরে ‘মোশাররফ চত্তর’ করা হচ্ছে। আমি মনে করি আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি উন্নয়ন কাজের যথাযথ মূল্যায়ন করবেন।

বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সভাপতি মীর আলম মাসুক বলেন, আমি ১৯৬৯ সাল থেকে আওয়ামীলীগ নেতা মহিউদ্দিন রাশেদ সহ দলের হয়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি। দলের নেতাকর্মীদের সুখে দুঃখে পাশে রয়েছি। সকল আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম। গতবারও আমি মনোনয়ন প্রত্যাশী ছিলাম, প্রিয় নেতার নির্দেশে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এবার মনোনয়ন পাওয়ার ব্যাপারে শতভাগ আশাবাদী। দলীয় মনোনয়ন পেলে বারইয়ারহাট পৌরসভাকে মডেল পৌরসভায় পরিণত করবো।

বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম খোকন বলেন, আমি সব সময় দলীয় কর্মকান্ডে সরব রয়েছি। ২০১৩-২০১৪ সালের বিএনপি-জামায়াতে জ্বালাও পোড়াও আন্দোলন প্রতিহত করতে রাজপথে অগ্রণী ভূমিকা পালন করেছি। আশা করছি দল যদি ত্যাগীদের চায় সেক্ষেত্রে আমি দলীয় মনোনয়ন পাবো।

উপজেলা আওয়ামীলীগের সদস্য ও চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর পরিচালক আলী আহছান বলেন, আমি দুইবার চট্টগ্রাম পল্লী বিদ্যুৎ সমিতি-৩ এর সভাপতি ছিলাম। দায়িত্ব থাকাকালীন জনগণের কাছে যাওয়ার সুযোগ হয়েছে। বারইয়ারহাট পৌর আওয়ামীলীগের বিগত কাউন্সিলে সাধারণ সম্পাদক প্রার্থী ছিলাম। কিন্তু আমাদের প্রিয় নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপির সিদ্ধান্ত মেনে নিয়ে সরে গেছি।

এদিকে নির্বাচনে অংশগ্রহণ দলীয় সিদ্ধান্তের বিষয় হলেও নীরবে প্রচারণা চালিয়ে নিচ্ছেন বারইয়ারহাট পৌর বিএনপির বর্তমান আহবায়ক দিদারুল আলম মিয়াজি, সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন। দলের জন্য ত্যাগী, নির্যাতিত এমন নেতাকে মনোয়ন দেয়ার দাবী জানিয়েছেন পৌরসভা বিএনপির তৃণমূলের নেতা-কর্মীরা।

বারইয়ারহাট পৌর বিএনপির আহ্বায়ক ও চট্টগ্রাম জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য দিদারুল আলম মিয়াজি বলেন, আমি সব সময় রাজপথে থেকে দলের বিভিন্ন আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছি। দলের নির্যাতিত নেতাকর্মীদের পাশে দাঁড়িয়ে সাহস ও সহযোগীতা করেছি। নির্বাচনে অংশ নেয়ার ব্যাপারে ইতিমধ্যে দলীয় হাইকমান্ডের সাথে যোগাযোগ করেছি। দলের তৃণমূলের নেতাকর্মী ও পৌর এলাকার জনসাধারণের সুখে দুঃখে অংশীদার হওয়ার চেষ্ঠা করছি। দল যদি ধানের শীষ প্রতীকে মনোনয়ন দেয় নির্বাচনে অংশ নেবো। এক্ষেত্রে দলের সিদ্ধান্ত চূড়ান্ত বলে তিনি মনে করেন।

বারইয়ারহাট পৌর বিএনপির সাবেক সভাপতি মাঈন উদ্দিন লিটন জানান, সম্প্রতিক সময়ে তিনি দলের সকল কর্মসূচি পালন করছেন। দলীয় নেতাকমীদের সুখে দুঃখে পাশে দাঁড়িয়েছেন। আগামী নির্বাচনে দল মনোনয়ন দিলে নির্বাচনে অংশ নেবো।
এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন পৌরসভার দুইবারের সাবেক কাউন্সিলর জামায়াত নেতা নুরুল হুদা হামিদী।

প্রসঙ্গত : চট্টগ্রাম জেলার শুরু বারইয়ারহাট পৌরসভা দিয়ে। ২০০০ সালের ২৭ এপ্রিল পৌরসভাটির যাত্রা শুরু হয়। ২.১২ কিলোমিটার আয়তনে অবস্থিত পৌরসভাটি ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত। ২০১১ সালের আদমশুমারি অনুযায়ী মোট জনসংখ্যা ১১ হাজার ৬০২ জন। সর্বশেষ হালনাগাদ সহ বর্তমানে মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৭১০ জন।

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...