মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

জমজ ভাইয়ের সঙ্গে জমজ বোনের বিয়ে

প্রকাশিত :

spot_img

 

বরিশালে জমজ দুই বোনের সঙ্গে বিয়ে হলো জমজ দুই ভাইয়ের। সোমবার (০১ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১১টার দিকে নগরের নাজির মহল্লা এলাকায় বোস বাড়িতে এ বিয়ে অনুষ্ঠিত হয়।

জানা গেছে, বরিশাল নগরের নাজির মহল্লা এলাকার বাসিন্দা স্বপন কর্মকারের জমজ মেয়ে। সোনালী কর্মকার সোনা ও রুপালী কর্মকার রুপা।

অপরদিকে পিরোজপুরের স্বরুপকাঠি থানা এলাকার ইন্দেরহাট এলাকার স্বর্গীয় নিখিল লাল কর্মকারের ছেলে সজল কর্মকার ও কাজল কর্মকার। তারাও জমজ ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাস কয়েক আগে পারিবারিকভাবে দুই পরিবারের মধ্যে বিয়ে নিয়ে আলোচনা ও দেখাদেখির আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং বিয়ের কথা পাকাপাকি হয়। আর সেখান থেকেই নির্ধারিত সোমবার রাতে ছিলো বিয়ের দিনক্ষণ। যা সুষ্ঠুভাবে এবং নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে শেষ হয়েছে।

এদিকে এই বিয়ে দেখতে সোমবার রাতে বিয়ে অনুষ্ঠানে ভিড় জমায় মানুষ। জমজ বোনের সঙ্গে জমজ ভাইয়ের বিয়ের খবর শুনেই ছুটে আসেন তারা। এছাড়াও মেয়ের বাড়ির এলাকার লোকজনও বেশ আনন্দ উৎসবের মধ্য দিয়েই বিয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করে।

জমজ ভাই ও বোনদের এ বিয়ে দেখতে যাওয়া রতন ঢালী জানান, জমজের সঙ্গে জমজের বিয়ে বিষয়টি ভিন্ন রকম। দাওয়াত না থাকলেও বিষয়টি অন্যরকম হওয়ায় সেখানে গিয়ে ঘুরে এসেছি। বেশ ভালোই লেগেছে। আলাদাভাবে দুই বোন এবং দুই ভাইয়ের বিয়ে হচ্ছে তাও একই অনুষ্ঠানের মাধ্যমে।

সৌরভ দাস নামে স্থানীয় এক বাসিন্দা জানান, অনেক লোক এসেছে বিয়ে দেখতে। কেউ দাওয়াত পেয়ে আবার কেউ দাওয়াত না পেয়েও একনজর দেখতে এসেছে। এরকম বিয়ে তো সচরাচর দেখা যায় না, তবে বিষয়টি খুবই ভালো লেগেছে।

এদিকে এই দুই নবদম্পতি যাতে সুখী হয় সেই জন্য প্রার্থনা ও দোয়া চেয়েছেন তাদের স্বজনরা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

এমপি নুরুল আমিনের নির্দেশে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার

এম মাঈন উদ্দিন, মিরসরাই মিরসরাইয়ের জোরারগঞ্জ থানায় দায়ের হওয়া ৬ বছর বয়সী শিশু ধর্ষণ মামলার...

মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি’র উদ্যোগে রমজান ফুড প্যাক বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই ডেভেলপমেন্ট সোসাইটি ও ইনিশিয়েটিভ ফর বেটার মিরসরাই এর যৌথ উদ্যোগে পবিত্র...