বুধবার, ২২ জুলাই ২০২৬

মিয়ানমারের কয়েক শ’ সংসদ সদস্যকে খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছে’

প্রকাশিত :

spot_img

 

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর দেশটির কয়েক শ’ সংসদ সদস্যকে রাজধানী নাই পি তাওয়ের খোলা আকাশের নিচে আটকে রাখা হয়েছে। ন্যাশনাল লীগ ফর ডেমোক্রসির নেত্রী অং সান সুচিসহ দেশের প্রেসিডেন্ট ও বহু সরকারি কর্মকর্তাকে আটকের একদিন পর সংসদ সদস্যদের আটক করে খোলা আকাশের নিচে রাখা হয়।

মঙ্গলবার প্রকাশিত গণমাধ্যমের খবর অনুযায়ী, অন্তত আরো ৪০০ সংসদ সদস্যকে তাদের সরকারি বাসভবন কমপ্লেক্সে আটকে রাখা হয়েছে এবং তাদেরকে বাইরে যাওয়া আসার অনুমতি দেয়া হচ্ছে না।

কয়েকজন সংসদ সদস্য জানিয়েছেন, বাসভবন কমপ্লেক্সের ভেতরে পুলিশ মোতায়েন রয়েছে এবং বাইরের সেনা সদস্যরা টহল দিচ্ছে। সেনাবাহিনী তাদের ট্রাক দিয়ে সংসদ সদস্যদের যাওয়া আসার পথ আটকে দিয়েছে। সংসদ অধিবেশনের সময় এসব সংসদ সদস্য ওই বাসভবনে অবস্থান করেন।

কয়েকটি সূত্র জানিয়েছে, আটকে থাকা সংসদ সদস্যরা নির্ঘুম রাত কাটিয়েছেন এবং তারা এই চিন্তায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন যে, তাদেরকে অন্য কোনো স্থানে নেয়া হতে পারে। অং সান সুচি এবং প্রেসিডেন্ট উইন মিন্টসহ যেসব নেতাকে আটক করা হয়েছে তাদেরকে কোথায় রাখা হয়েছে এখনো তা পরিষ্কার নয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...