বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে বিদেশী অস্ত্র সহ গ্রেফতার সাইফুল ৩ দিনের রিমান্ডে

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম বন্দরের কন্টেইনার পাচার এবং কাস্টমসের নথি জালিয়াত চক্রের হোতা সাইফুল ইসলামকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। বুধবার রাতে মিরসরাই উপজেলার দুর্গাপুর বাজার থেকে অভিযান চালিয়ে অস্ত্র-গুলিসহ গ্রেফতার করা হয়। দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিল। গ্রেফতারকৃত সাইফুল পূর্ব দুর্গাপুর এলাকার আবুল কালামের পুত্র।
জোরারগঞ্জ থানার ওসি নূর হোসেন মামুন জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি সাইফুলকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দুর্গাপুর বাজারের দুলালের ফার্নিচার দোকান থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের সময় তার কাছে একটি অস্ত্র, একটি ম্যাগজিন ও ৮ রাউন্ড গুলি পাওয়া গেছে। অস্ত্র পাওয়ার ঘটনায় থানায় একটি অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যবসার নামে প্রতারণা ও জালিয়াতি করা এবং বন্দর থেকে পণ্য খালাসের নামে অর্থ আত্মসাৎ করার অভিযোগে তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। জালিয়াতির মাধ্যমে চট্টগ্রাম বন্দর থেকে পণ্য খালাসের অভিযোগে দুদকের দুটি এবং বন্দর থানায় দায়ের হওয়া আরও একটি মামলায় সাইফুলের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...