মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জে ক্রিড়া ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন নব উদয় সংঘের অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট সম্পন্ন হয়েছে। শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) দিবারাত্রি অলিম্পিক ক্রিকেট টুর্নামেন্ট উপজেলার ৩ নং জোরারগঞ্জ ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের সদরমাদিঘী ক্রিকেট মাঠে অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় এবং নব উদয় সংঘের প্রধান সমন্বয়ক রোশনের জামান মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম মাষ্টার। উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক নাছির উদ্দীন দিদার। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক আবু তাহের।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন টিটু, যুগ্ম সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন অপু, যুব ও ক্রিড়া বিষয়ক সম্পাদক ফারুক মালুম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহিনুর হোসেন শাহীন, সাবেক সভাপতি জাহেদুল ইসলাম সুজন, ৩ নং জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মীর আলম, সমাজ সেবক আবু তাহের খোন্দকার ও আনোয়ারুল আজিম।
৩য় তম এই আসরে কমফোর্ট শিরোনাম সংঘ বারইয়াহাট ও দূর্বার ক্রিড়া সংঘ ঠাকুরদীঘির মধ্যকার ফাইনাল খেলায় কমফোর্ট শিরোনাম সংঘ ১৬ রানে বিজয়ী হয়। মান অব দি ফাইনাল নির্বাচিত হয় কমফোর্ট শিরোনাম সংঘের আজগর।



