সোমবার, ২৫ মে ২০২৬

মিরসরাই পৌরসভা নির্বাচন,কাউন্সিলর প্রার্থীকে নির্বাচনী প্রচারণায় বাধা-হুমকি

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই পৌরসভা নির্বাচনে এক কাউন্সিলর প্রার্থীর প্রচারণায় বাধা ও হুমকি প্রদানের অভিযোগ উঠেছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী শাখের ইসলাম রাজুর সমর্থকদের উপর্যপরি হুমকির শিকার পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের উট পাখি প্রতীকের প্রার্থী নিজাম উদ্দিন রবিবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১২টায় স্থানীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন।
এর আগে তিনি গত ১৩ ফেব্রুয়ারি মিরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও মিরসরাই পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মিনহাজুর রহমানের কাছে একটি লিখিত অভিযোগ দেন।
কাউন্সিলর প্রার্থী নিজাম উদ্দিন অভিযোগ করেন, আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য মিরসরাই পৌরসভা নির্বাচনে তাঁর প্রচার প্রচারণায় উপর্যুপরি হুমকি ধমকি দিচ্ছে প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান কাউন্সিলর ডালিম প্রতীকের শাখের ইসলাম রাজুর সমর্থকরা। এছাড়া প্রার্থীর পরিবারের লোকজনও হুমকি থেকে রেহাই পায়নি।
এসব অভিযোগ অস্বীকার করে মিরসরাই পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও কাউন্সিল প্রার্থী শাখের ইসলাম রাজু বলেন, ‘এসব অভিযোগের কোন ভিত্তি নেই। ভোটারদের মাঝে আমার সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করতে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থী ষড়যন্ত্র করছে।’
প্রসঙ্গত, মিরসরাই পৌরসভা নির্বাচনে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী নিজাম উদ্দিন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক। ওইদিন সংবাদ সম্মেলনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি জামাল উদ্দিন, প্রার্থীর বড় ভাই জয়নাল আবেদীন, ভাবি শিরিনা আক্তার, বড় বোন ফেরদৌস আরা বেগম, মেঝ বোন কামরু জাহান, ভাতিজা জাবেদুল ইসলাম।
এদিকে লিখিতঅভিযোগ দিয়েও কোন প্রতিকার না পাওয়ার বিষয়ে মিরসরাই পৌরসভার রিটার্নিং কর্মকর্তা মিনহাজুর রহমান বলেন, ‘এ বিষয়টি আমি মিরসরাই থানা পুলিশকে ব্যবস্থা নিতে বলেছি। এছাড়া সোমবার (২২ ফেব্রুয়ারি) সব প্রার্থীকে ডেকেছি। এসব বিষয়ে কড়াকড়ি আরোপ করা হবে। ওইদিন দুই থানার অফিসার ইনচার্জরাও থাকবেন।’

 

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

নুরুল আমিনের কাছে ধরাশয়ী সাইফুর রহমান

  মিরসরাই প্রতিনিধি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বেসরকারিভাবে ফলাফলে বিজয়ী হয়েছেন বিএনপি মনোনীত...

মিরসরাইয়ে বিএনপির নির্বাচনী জনসভায় নুরুল আমিন- বিএনপি ক্ষমতায় এলে এদেশের উন্নয়ন হয়

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ আসনে ধানের শীষ প্রতীকের...