রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ের আবুরহাট বাজারে ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুরহাট বাজারে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং আউটলেট উদ্বোধন করা হয়েছে। বুধবার ( ২৪ ফেব্রুয়ারি) দুপুরে আবুরহাট ঈদগাঁ মাঠে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ইসলামী ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম উত্তর জোন প্রধান মোঃ নাইয়ার আজমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন। স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের এভিপি ও বারইয়ারহাট শাখা প্রধান মোহাম্মদ নাজিম উদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফা, মিরসরাই লতিফীয়া কামিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা নুর নবী, আবুরহাট আউটলেটের ইনচার্জ মোঃ কামরুজ্জামান। এসময় উপস্থিত ছিলেন কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজ্বী আবুল বশর, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শাহদাত হোসেন মনছুর, কাটাছরা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক নুরুল আবছার, ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবাউল আলম সহ রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জসিম উদ্দিন বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা অনুযায়ী গ্রাম এখন শহরে পরিনত হচ্ছে। তারই ধারাবাহিকতায় প্রত্যন্ত এলাকায় আধুনিক ব্যাংকিং পদ্ধতির মাধ্যমে ব্যাংকিং সেবা পৌঁছে দেয়ার জন্য ইসলামী ব্যাংকের নতুন নতুন সেবা কার্যক্রমের একটি অংশ হলো এজেন্ট ব্যাংকিং সেবা। এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে এজেন্ট ব্যাংকিং সেবা ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে মো. নাইয়ার আজম বলেন, বর্তমান সরকারের ডিজিটাল দেশ গড়ার অংশ হিসেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এজেন্ট ব্যাংকিং কার্যক্রমসহ সেলফিন, এটিএম,সিআরএম সহ ডিজিটাল পদ্ধতিতে নিত্যনতুন ব্যাংকিং সেবা প্রদান করে আসছে। তিনি এ গ্রাহকদেরকে এ সেবা গ্রহণ করার আহবান জানান।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...