শুক্রবার, ২৪ জুলাই ২০২৬

যুব সমাজ মাদক মুক্ত থাকতে খেলাধুলার বিকল্প নেই-রেজাউল করিম মাষ্টার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের সোনাপাহাড়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচে ৫-৪ গোলের ব্যবধানে বিবাহিত ফুটবল একাদশ জয়ী হয়েছে। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিএসআরএম সংলগ্ন মাঠে অনুষ্ঠিত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মকবুল আহম্মদ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা রেজাউল করিম মাষ্টার। খেলায় উদ্বোধক ছিলেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন দিদার। জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বিধান কর, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা নুরুল আলম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীনুর হোসেন শাহীন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক মালুম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোপাল চন্দ্র নাথ, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আমিন ভুট্টো, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সাইফুল আলম, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাপস কুমার সিংহ, ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক কামরুল হাসান, ৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম শহীদ ও যুবলীগ নেতা ফরিদ আহম্মেদ ভূঁইয়া। খেলার আয়োজন করেন আমির হোসেন, হৃদয়, মোঃ জিলানী, শাহীন ও ফরিদ।


প্রধান অতিথি রেজাউল করিম মাষ্টার তাঁর বক্তব্যে বলেন, দীর্ঘ সময় ধরে করোনার কারণে ছেলেরা খেলাধুলা করতে পারেনি। স্কুল কলেজও বন্ধ। এতে করে তাঁরা অলস হয়ে যাচ্ছে। তাই আমি ইউনিয়নে প্রায় ৫ লাখ টাকার খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেছি। কারণ যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। আমি আশা করবো ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ফুটবল, ক্রিকেট সহ বিভিন্ন ধরনের খেলাধুলা অব্যাহত থাকবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...