রবিবার, ২৬ জুলাই ২০২৬

জোরারগঞ্জে মুজিব বর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি
মিরসরাইয়ের জোরারগঞ্জ ইউনিয়নের মস্তাননগর কাটাবিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বর্ষ উপলক্ষে প্রীতি ফুটবল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ মার্চ) বিকেলে মস্তাননগর কাটাবিল মাঠে স্বেচ্ছাসেবী সংগঠন সততা সংঘ আয়োজিত প্রীতি ম্যাচে ট্রাইবেকারে ৫-৪ গোলের ব্যবধানে অবিবাহিত ফুটবল একাদশ জয়ী হয়েছে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মকবুল আহম্মদ কল্যান পরিষদের প্রতিষ্ঠাতা রেজাউল করিম মাষ্টার।


৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামরুল হাসানের সভাপতিত্বে ও জোরারগঞ্জ ইউনিয়ন যুবলীগ নেতা মোশারফ এইচ সাগরের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মিরসরাই উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আবু তাহের, জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শহিদ উদ্দিন চৌধুরী, যুগ্ম সম্পাদক নাজিম উদ্দিন ভূঁইয়া, সাংগঠনিক সম্পাদক বিধান কর, প্রচার ও প্রকাশনা সম্পাদক শাহীনুর হোসেন শাহীন, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ফারুক মালুম, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা নুরুল আমিন, ইউপি সদস্য মজিবুল হক মেম্বার, জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি জাহেদুল ইসলাম সুজন, আমির হোসেন, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আনোয়ার হোসেন ভূঁইয়া, ২ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি গোপাল চন্দ্র নাথ, ১ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নুরুল আমিন ভুট্টো, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শফিকুর রহমান, আবুল বশর মেম্বার, ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক তাপস কুমার সিংহ, আওয়ামী লীগ নেতা সিরাজ বাঙ্গালী, মজিবুল হক সওদাগর, ইউসুফ হাজারী সহ ছাত্রলীগ, যুবলীগ নেতৃবৃন্দ।
প্রধান অতিথি রেজাউল করিম মাষ্টার তাঁর বক্তব্যে বলেন, ‘সঠিক নেতৃত্ব দিয়ে যুব সমাজকে গড়ে তুলতে হবে। খেলাধুলা তরুনদের সুস্থভাবে বেড়ে উঠতে বড় ভূমিকা রাখে। খেলাধুলা একজন যুবককে শৃঙ্খলাবোধ, অধ্যবসায় শেখায়, তার মধ্যে দায়িত্ববোধ ও কর্তব্যপরায়ণতা তৈরি করে। বর্তমান সরকার খেলাধুলার প্রসারে আন্তরিকভাবে চেষ্টা করছে। তারই ধারাহিকতায় আমাদের প্রিয় অভিবাবক সাবেক সফল মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নির্দেশে ও মিরসরাই এর আগামীর কান্ডারী বিশিষ্ট আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল ভাইয়ের পরামর্শে জোরারগঞ্জ ইউনিয়নে প্রায় ৫ লাখ টাকার খেলাধুলার সরঞ্জাম বিতরণ করেছি। কারণ যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার কোন বিকল্প নেই। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ফুটবল, ক্রিকেট, ব্যাডমিন্টন সহ বিভিন্ন ধরনের খেলাধুলা অব্যাহত থাকবে।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...