বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

নোয়াখালী চালাই আমি’

প্রকাশিত :

spot_img

 

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনের সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী বলেছেন, তিনিই নোয়াখালী চালান।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের ছোট ভাই আবদুল কাদের মির্জাকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘সে প্রথম আমাকে দিয়ে শুরু করেছে। যাইতে যাইতে সে তার ভাবি এবং ওয়ায়দুল কাদেরসহ বাংলাদেশের কোনো নেতাকে বাদ রাখেনি। শেষ পর্যন্ত নেত্রীকে নিয়েও বলেছে।’

শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘গত ছয় দিন আমি ঢাকাতে ছিলাম। আমি নেত্রীকে কতগুলো ম্যাসেজ পাঠিয়েছি উনি ম্যাসেজগুলো দেখেছেন। ঢাকায় যাওয়ার পর নেত্রীর সাথে যিনি সব সময় থাকেন, তিনি আমাকে বললেন, নেত্রী আপনাকে এত ভালো জানেন, আপনি কেন ঢাকায় আছেন? আমি বলেছি, আমাদের কমিটিটা দরকার।’

‘তিনি আমাকে প্রশ্ন করেছেন যে, নোয়াখালী চালায় কে? আমি বলেছি, নোয়াখালী চালাই আমি। তিনি আমাকে বলেছেন, নেত্রী কি আপনাকে চালাতে না করেছেন? আমি বলেছি, না। তিনি আমাকে বলেছেন, নেত্রী জানেন আপনিই চালাবেন নোয়াখালী। আপনি গিয়ে নোয়াখালী চালাতে থাকেন,’ বলেন একরাম চৌধুরী।

একরামুল করিম আরো বলেন, ‘যারা অর্থের বিনিময়ে নমিনেশন আশা করতেছেন। এদিক-ওদিক যদি নৌকা চলেও যায়। আমি কিন্তু বেঠিক লোককে ভোট দিতে দেব না। যারা সঠিক লোক তাদের পক্ষে আমার অবস্থান থাকবে। খারাপ লোক অর্থের বিনিময়ে নমিনেশন পাবে, তাকে ভোট দেব এরকম দরকার নেই।’

তিনি বলেন, ‘কারা মানুষের সাথে দুর্বব্যহার করেছিল। এটা মানুষ ভুলে যায়নি। দুর্ব্যবহারকারীদের ভোট দিক, এটা এমপি হিসেবে আমি হতে দিতে পারি না। আমাদের দরকার জনগণের চেয়ারম্যান। আমাদের দরকার জনগণের পাশে থেকে আওয়ামী লীগকে সুসংগঠিত করতে পারবে এমন লোক। আওয়ামী লীগের নেতাকর্মীকে আপন করে নিতে পারবে এমন লোকের সাথেই আমি থাকব।’

এ সময় উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক, চর আমান ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন, চরক্লার্ক ইউপি চেয়ারম্যান আবুল বাসার আজাদ, সুবর্ণচর উপজেলা যুবলীগের আহ্বায়ক আমিরুল ইসলাম রাজীব, উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন জাবেদ প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...