বুধবার, ২২ জুলাই ২০২৬

গুচ্ছ পদ্ধতিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি, আবেদন ১ এপ্রিল থেকে

প্রকাশিত :

spot_img

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ২০২০-২১ শিক্ষাবর্ষে স্নাতক ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন ১ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত করা যাবে। পরীক্ষা শুরু হবে ১৯ জুন। যেসব ভর্তিচ্ছুদের ন্যূনতম যোগ্যতা রয়েছে তারা প্রাথমিক আবেদন করতে পারবেন।

সোমবার বেলা ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ভিসির সভাকক্ষে অনুষ্ঠিত ভিসিদের সমন্বয়ে গঠিত কোর কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা সূত্রে জানা যায়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোতে প্রাথমিক আবেদনে ভর্তিচ্ছুদের কোনো ফি দিতে হবে না। যারা ২০১৯ বা ২০২০ সালে এইচএসসি/আলিম ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ, তারা আবেদন করতে পারবেন।

বিজ্ঞান শাখার জন্য ভর্তিচ্ছু আবেদনকারীর ন্যূনতম জিপিএ ৮.০, বাণিজ্য শাখার জন্য ন্যূনতম জিপিএ ৭.৫ ও মানবিক শাখার জন্য ন্যূনতম জিপিএ ৭.০ থাকতে হবে। তবে এসএসসি ও এইচএসসি পরীক্ষার প্রতিটিতে নূন্যতম জিপিএ ৩.৫ থাকতে হবে।

শুধু এ বছরই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে ২০১৯ ও ২০২০ সালে এইচএসসি পাস শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। আগামী বছর থেকে আগের বছরের পাস অর্থাৎ দ্বিতীয়বারের মতো শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন না।

প্রাথমিক আবেদনকারীদের থেকে মেধার ভিত্তিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য শিক্ষার্থীদের ফলাফল ২৩ এপ্রিল স্বয়ংক্রিয়ভাবে মোবাইল মেসেজে জানানো হবে।

গুচ্ছভুক্ত পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে একযোগে যতজন শিক্ষার্থীর পরীক্ষা নেয়ার সুযোগ রয়েছে মেধার ভিত্তিতে ততজন শিক্ষার্থীকে চূড়ান্ত আবেদন করার সুযোগ দেয়া হবে। প্রাথমিকভাবে বাছাইকৃত শিক্ষার্থীরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রত্যেকে ৫০০ টাকা জমা দিয়ে ২৪ এপ্রিল থেকে ২০ মের মধ্যে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে চূড়ান্ত আবেদন করতে হবে।

সকল পরীক্ষা নির্দিষ্ট পরীক্ষাকেন্দ্রে একযোগে বেলা ১২টায় শুরু হবে। একজন শিক্ষার্থী কমপক্ষে পাঁচটি পরীক্ষাকেন্দ্র পছন্দ দিতে পারবেন।
২০১৯ সালের পাস ভর্তিচ্ছুদের ক্ষেত্রে বর্তমানে অধ্যয়নরত শিক্ষাপ্রতিষ্ঠান ‘কেন্দ্র’ হিসেবে পছন্দ করতে পারবেন না। প্রয়োজনে নির্দিষ্ট পছন্দের কেন্দ্রের বাইরেও পরীক্ষা দিতে হতে পারে।

আবেদনকারীরা ১ জুন হতে ১০ জুনের মধ্যে পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। ভর্তি পরীক্ষা ১৯ জুন হতে শুরু হবে। এছাড়াও ভর্তি পরীক্ষার যেকোনো তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইটে (www.gstadmission.org ও www.gstadmission.ac.bd) পাওয়া যাবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন