বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাই উপজেলা এসএসসি ২০০০ ব্যাচের ২০ বছর পূর্তি উৎসব কাল

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিনিধি
মিরসরাই উপজেলা এসএসসি ২০০০ ব্যাচের ২০ পূর্তি উদযাপন কাল শুক্রবার। এই উপলক্ষে প্রাক্তন ছাত্র-ছাত্রীদের মিলন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরসরাইয়ের অন্যমত পর্যটন কেন্দ্র মহামায়া লেক প্রাণ কেন্দ্রে। এই মিলন মেলায় উপজেলার প্রায় ৩শত ছাত্র ছাত্রী অংশ গ্রহণ করবে।
শুক্রবার (১২ মার্চ) সকাল দশটা থেকে শুরু হয়ে বিভিন্ন আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে বিকাল ৫টার মধ্যে এই মিলন মেলার সমাপ্তি ঘটবে।
প্রাক্তন ছাত্র-ছাত্রীদের এই মিলন মেলার উদ্যোক্তা ও সমন্বয়কারীদের সাথে কথা বলে জানা গেছে, মিরসরাই উপজেলার সমবয়সি ও সহপাঠি শিক্ষার্থীদের সাথে সেতু বন্ধন তৈরির উদ্যেশ্যে এই আয়োজন করা হয়েছে। গত একমাসের প্রচার প্রচারনা শেষে নিজেদের নাম রেজিষ্ট্রেশনের মাধ্যমে উপজেলার প্রায় ৩শ জন প্রাক্তন ছাত্র-ছাত্রী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করবে।
মিঠানালা রামদয়াল বহুমুখি উচ্ছ বিদ্যালয়ের ২০০০ ব্যাচের এসএসসি শিক্ষার্থী ও উক্ত উনুষ্ঠানের সমন্বয়ক জহির উদ্দিন আরিফ জানান, শুক্রবার ১২ মার্চ সকাল ৯টা থেকে আমাদের মিলন মেলার কর্যক্রম শুরু হবে। সকল প্রাক্তন ছাত্র-ছাত্রী যথা সময়ে মিরসরাই পর্যটন কেন্দ্র মহামায়া লেকের প্রবেশ গেইটে অবস্থান করবে। আমরা সেখানে প্রত্যেকের মধ্যে আমাদের লগো সম্বিলিত টি শার্ট বিতরণ করবো। টি শার্ট পড়ে মহামায়া লেক পর্যটন কেদ্রে প্রবেশ করে সামান্য ঘুরাঘুরি শেষে নৌকা ভ্রমনে বের হবো এবং লেক এলাকার প্রাকৃতিক সৌন্দর্য ও ঝরণা উপভোগ করবো। এর ফাকেই আনন্দ আড্ডা থাকবে, গল্প ও ছাত্র জীবনের বিভিন্ন স্মৃতি চারণ করা হবে। দুপুরে খাবার শেষে একটি আনুষ্ঠানিক আলোচনা সভা থাকবে সেখানে আমারা আমাদের পারস্পরিক সম্পর্ক স্থাপন, যোগাযোগ রক্ষা ও একে অপরের দুখ সুখে কিভাবে সহযোগীতা করতে পারি এবং মিরসরাইয়ের সামাজিক উন্নয়নের যুব সমাজের ভুমিকা নিয়ে আলোচনা হবে। আলোচনা শেষে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হবে। র‌্যাফেল ড্র শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের মধ্যদিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতার সমাপ্ত করা হবে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...