রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের ত্রাণ সহায়তা দিয়েছেন উপজেলা আ’লীগ ও মায়ানী ছাত্রলীগ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে অগ্নিকান্ডে পুড়ে ছাঁই হয়ে যাওয়া ছয়টি পরিবারকে তাৎক্ষণিক ত্রাণ সহায়তা দিয়েছেন মিরসরাই উপজেলা আওয়ামীলীগ ও মায়ানী ইউনিয়ন ছাত্রলীগ। সোমবার (১৫ মার্চ) সকালে উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুলের ব্যক্তিগত অর্থ থেকে চাল, ডাল, তৈল, আটা, আলু, পেয়াজ, ও হাড়ি-পাতিল দিয়েছেন ক্ষতিগ্রস্থ ৬টি পরিবারের মাঝে। এসময় মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে শাড়ি, লুঙ্গি, গামছা ও খাদ্যসামগ্রী তুলে দেন ক্ষতিগ্রস্থদের মাঝে।
এসময় উপস্থিত ছিলেন, মিরসরাই উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, উপজেলা আওয়ামিলীগের সদস্য বাবু সঞ্জয় বড়ুয়া, ইউপি সদস্য মাহফুজ মিয়া মনা, তর্জু বড়ুয়া, সাবেক ছাত্র নেতা আজাদ হোসেন, মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের সদ্য নির্বাচিত সভাপতি নুরেরছাপা নয়ন, সহ-সভাপতি আসিফ ইকবাল, সাধারণ সম্পাদক মাঈন উদ্দিন রিয়াদ প্রমুখ।
উল্লেখ্য, সোমবার রাত ১টার দিকে উপজেলার মায়ানী ইউনিয়নের পুর্ব মায়ানী মনু ভূইয়াপাড়া এলাকার নুরু কামলা বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...