রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে পাচারেরর সময় পেটের ভিতর থেকে ৭৪০ পিচ ইয়াবা উদ্ধার, আটক-৩

প্রকাশিত :

spot_img

মিরসরাইয়ে ৭৪০ পিচ ইয়াবা সহ তিনজনকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। শনিবার (২০ মার্চ) বেলা দুইটার দিকে উপজেলার হাদী ফকির হাটে চেক পোস্ট স্থাপন করে ঢাকাগামী এনা পরিবহনের একটি বাসে তল্লাশি চালানোর সময় গাড়ি থেকে কৌশলে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় ৩ জন মাদক ব্যবসায়ীকে স্থানীয়দের সহায়তায় আটক করা হয়।
আটককৃত আসামীরা হলো নুরুল হকের ছেলে মোহ শাহজাহান (২০), ইয়াকুব আলীর ছেলে হামিদুল হক (৩৩), আবদুস শুক্কুর এর ছেলে শাহ পরান (২৫)। তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া উপজেলার বাসিন্দা। এ সময় মো. শাহজাহান এর পেটের ভেতর ইয়াবা থাকার বিষয়টি জানা যায়।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, এসআই রাজিব পোদ্দার, এএসআই আনোয়ার ও এএসআই শিমুল সহ মিরসরাই থানা পুলিশ এর একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে হাদীফকিরহাট এলাকায় এনা পরিবহনের ঢাকাগামী একটি বাসে তল্লাশী করে। এমন সময় তিনজন যাত্রী বাস থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্ঠা করলে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে একজনের পেটে ইয়াবা থাকার কথা স্বীকার করলে স্থানীয় একটি ক্লিনিকে তাদের এক্সরে করানো হয়।
পরবর্তীতে ডাক্তার এর পরমর্শ মত তাদেরকে পানি খাওয়ানোর পর উঠানো- বসানো ও হাটাচলা করাইলে আটককৃত মো. শাহজাহানের পায়ূপথ দিয়ে ধীরে ধীরে ১৫টি পোটলায় অভিনব কৌশলে রাখা নিষিদ্ধ ইয়াবার প্যাকেট বের হয়। যেখানে গণনা করে ৭৪০টি ইয়াবা পাওয়া যায়।
এ বিষয়ে মিরসরাই থানায় মাদকের মামলা (নং১৬) দায়ের করা হয়।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...