রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিনামূল্যে ৫ হাজার মাস্ক বিতরণ করলেন রেজাউল করিম মাষ্টার

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিবেদক

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে ইতোমধ্যে। এসময় নিম্ন আয়ের মানুষের মধ্যে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে এবং স্বাস্থ্য সুরক্ষায় মাস্ক ব্যবহারে উদ্বুদ্ধ করতে উপজেলার জোরারগঞ্জ বাজারের বিভিন্ন এলাকায় নিম্ন আয়ের মানুষের মধ্যে ৫ হাজার মাস্ক বিতরণ করেছে জোরারগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাষ্টার রেজাউল করিম।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুরে স্থানীয় জোরারগঞ্জ বাজারে পথচারী, শিক্ষার্থী ও যান চালকদের মাঝে নিজ উদ্যােগে মাক্স বিতরণ করা হয়। এসময় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

রেজাউল করিম বলেন, বিশ্বব্যাপী করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় জনগণকে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে কাজ করছি। অনেকেই রাস্তায়, জনসমাগমে চলাচল করছে মাস্ক ছাড়া, তাদেরকে মাস্ক পরিয়ে দিচ্ছি। এছাড়াও লক ডাউনের সময় আমার ব্যক্তিগত উদ্যোগে কয়েক হাজার মানুষকে খাদ্য সামগ্রী, মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী দিয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে করোনা মোকাবিলায় বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। সবাইকে সংক্রমণ প্রতিরোধে মাস্ক ব্যবহার, হাত ধোয়া, সামাজিক দুরুত্ব বজা রেখে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।’

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...