রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ের আবুতোরাবে শেরাটন রেষ্টুরেন্ট এর উদ্বোধন

প্রকাশিত :

spot_img

 

নিজস্ব প্রতিনিধি
মিরসরাই বিশেষ অর্থনৈতিক অঞ্চলকে ঘিরে দিন দিন সম্প্রসারিত হচ্ছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। বুধবার (২৪ মার্চ) সকালে উপজেলার আবুতোরাব বাজারে শেরাটন নামে তিনতলা বিশিষ্ট্য আধুনিক একটি রেষ্টুরেন্ট ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন মিরসরাইয়ের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
রেষ্ট্ররেন্ট এর স্বত্তাধিকারি ফজলুল করিম চৌধুরী জানান, এতদঞ্চলের মানসম্মত রেষ্টুরেন্টের মধ্যে শেরাটন সবার সেরা হবে। এছাড়া অর্থনৈতিক অঞ্চল খুব কাছে হওয়ার দরুন ব্যবসায়ও আসবে সাফল্য। এছাড়া নিজের এলাকায় এ ধরণের একটি রেষ্টুরেন্ট করতে পেরে খুশি। আর এর পুরো কৃতিত্বই আমাদের রাজনৈতিক অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের।
উদ্যোক্তারা জানায়, নতুন এ রেষ্টুরেন্টে বিয়ের ফর্দ, জন্মদিন, আকিকা অনুষ্ঠান, সুন্নতে খতনা অনুষ্ঠান, বিবাহ বার্ষিকীসহ সামাজিক ও পারিবারিক অনুষ্ঠান আয়োজনের সব রকম ব্যবস্থা রাখা হয়েছে।। কর্তৃপক্ষ জানিয়েছে সবসময় বিশেষ ব্যবস্থায় থাকবে হোম ডেলিভারী। আর উদ্বোধন উপলক্ষ্যে সব ধরণের খাবারে ১০ ভাগ ছাড় থাকছে একমাসব্যাপী।
ওইদিন উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান এম আলা উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির আহম্মদ নিজামী, মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এম সাইফুল্লাহ দিদার প্রমুখ।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...