বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

বিএনপির যেসব নেতা করোনায় আক্রান্ত

প্রকাশিত :

spot_img

 

বিএনপির বেশ কয়েকজন নেতা বর্তমানে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। এছাড়াও বহু কর্মী করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে অসুস্থ আছেন।
সবার সুস্থতার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলানিউজকে জানান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও তার স্ত্রী বিলকিস আক্তার হোসেন বুধবার (৩১ মার্চ) করোনা আক্রান্ত হয়ে স্কয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন।

দলের অপর স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান ১১ মার্চ করোনা আক্রান্ত হয়ে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভর্তি আছেন। ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন ও তার স্ত্রী রিফাত হোসেন ২৯ মার্চ থেকে করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ডা. এ কে এম আজিজুল হক করোনা আক্রান্ত হয়ে বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ১৭ মার্চ থেকে করোনা আক্রান্ত। তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি আছেন।

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে বিএনপি গঠিত মিডিয়া কমিটির সদস্য সাংবাদিক আতিকুর রহমান রুমন করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে গঠিত মিডিয়া কমিটির সদস্য অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল করোনা আক্রান্ত হয়ে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

এছাড়া অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতালে চিকিৎসা নিয়ে বাসায় ফিরেছেন চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য প্রফেসর ডা. ফরহাদ হালিম ডোনার। পুলিশের গুলিতে আহত যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি হাবিব উন নবী খান সোহেল দীর্ঘদিন হলি ফ্যামেলি হাসপাতালে চিকিৎসা শেষে বুধবার (৩১ মার্চ) বাসায় ফিরেছেন।

দলের সিনিয়র পর্যায়ের এসব নেতা ছাড়াও সারাদেশে বিএনপির বিভিন্ন পর্যায়ের অসংখ্য নেতাকর্মী করোনাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...