রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ের আবুতোরাবে লকডাউন কার্যকরে সচেতনতামূলক মাইকিং, লিফলেট ও মাস্ক বিতরণ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
সরকার ঘোষিত লকডাউনের প্রথম দিনে মিরসরাই উপজেলার ঐতিহ্যবাহী আবুতোরাব বাজারে সচেতনতা মূলক কার্যক্রম, মাইকিং, মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার (৫ এপ্রিল) দুপুরে মঘাদিয়া ইউনিয়ন পরিষদ ও মিরসরাই থানার উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান, ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, ওসি তদন্ত কামাল হোসেন, এসআই রাজিব পোদ্দার, আবুতোরাব বাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ দিদারুল আলম।
এসময় সচেতনতামূলক বক্তব্যে চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার বলেন, করোনা পরিস্থিতি গত বছরের তুলনায় আরো ভয়াবহ আকার ধারণ করেছে। সচেতনতা ছাড়া বাঁচার কোন উপায় নেই। আগে জীবন, তারপর জীবিকা। তাই সরকারের ঘোষণা অনুযায়ী দোকানপাট বন্ধ রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ করেন। অন্যথায় সরকারি নির্দেশ অমান্য করে দোকানপাট খোলা রাখা হলে প্রসাশন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
মিরসরাই থানার অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, সম্প্রতি কোভিড-১৯ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে। সরকারের নির্দেশিত লকডাউন নিশ্চিত করার যথাযথ উদ্যোগ আমরা ইতিমধ্যে হাতে নিয়েছি। করোনা মহামারির এ কঠিন সময়ে জরুরী প্রয়োজনে যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ করে মাস্ক ব্যবহার করে মানুষ যেন ঘরের বাইরে আসতে পারে আমরা সে বিষয়েও সচেতনতা মূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছি।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...