মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

শুরু হচ্ছে আইপিএল

প্রকাশিত :

spot_img

 

করোনা মহামারীর মধ্যেই শুক্রবার থেকে শুরু হচ্ছে ফ্রাঞ্চাইজি ভিত্তিক টুর্নামেন্ট ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। আজ রাত ৮টায় মুম্বাই ইন্ডিয়ান্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মধ্যকার ম্যাচ দিয়ে পর্দা উঠবে আইপিএলের ১৪তম আসর।

গতবার আইপিএল হয়েছিল সংযুক্ত আরব আমিরাতে। এবার টুর্নামেন্ট ফিরছে ভারতে। ভারতে এখন দৈনিক শনাক্ত রোগী লাখ ছাড়াচ্ছে নিয়মিতই। আইপিএলের বিভিন্ন দলেও হানা দিয়েছে কোভিড। অনেক চ্যালেঞ্জে নিয়ে তবু শুরু হচ্ছে টুর্নামেন্ট। যেখানে অর্থই মূল কথা।
আইপিএল থেকে এবার ভারতীয় বোর্ড আয় করতে যাচ্ছে প্রায় ৪ হাজার কোটি রুপি। টিভি সম্প্রচারকারী প্রতিষ্ঠান স্টার ইন্ডিয়ার কাছ থেকেই আসবে ৩ হাজার ২৬৯ কোটি রুপি। টাইটেল স্পন্সর ভিভো দিচ্ছে ৪৪০ কোটি রুপি। অন্য পাঁচটি অফিসিয়াল স্পন্সর থেকে মিলবে আরও ২২০ কোটি। আম্পায়ার ও স্ট্র্যাটেজিক টাইম-আউট স্পন্সরশিপ থেকে প্রাপ্তি ৬০ কোটি রুপি।

মহামারির মধ্যেও শুরু হচ্ছে আইপিএল। টুর্নামেন্টের সবচেয়ে সফল দল মুম্বাই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা নিজেদের ভাগ্যবান মনে করছেন। তিনি বলেন, ‘অসংখ্য মানুষ কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে, অনেকে কাজ করতে পারছে না, নিজেদের পছন্দের অনেক কিছু করতে পারছে না। আমরা অন্তত ভাগ্যবান যে পছন্দের কাজটি করতে পারছি।’

ভ্রমণ ও ভেন্যুর সংখ্যা কমাতে এবার রাখা হয়নি ‘হোম অ্যান্ড অ্যাওয়ে’ মাঠে খেলার ব্যাপার। সব দলকেই খেলতে হবে নিরপেক্ষ মাঠে। শুক্রবার মুম্বাই ও বেঙ্গালোরের ম্যাচটি হচ্ছে চেন্নাইয়ে। যথারীতি গ্যালারিতে দেখা যাবে না দর্শক।

এসব পরিস্থিতিতেও ইতিবাচক দিক খুজছেন উদ্বোধনী ম্যাচে মাঠে নামা বেঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। তিনি বলেন, ‘চিন্নাস্বামি স্টেডিয়ামে (বেঙ্গালোরের হোম ভেন্যু) ঘরের দর্শকের সামনে খেলার মতো অনুভূতি আর কিছুতে নেই। আমি এটা অবশ্যই মানি ও একমত। দর্শকরা অবশ্যই আমাদের খেলা দেখা মিস করবেন। কিন্তু সময়টাই এমন। ভালো ব্যাপারটি হলো যে, আমরা ভারতে ফিরতে পেরেছি। আরেকটি ইতিবাচক দিক, কোনো দল ঘরের মাঠে খেলবে না বলে বাড়তি সুবিধা বলে কিছু নেই।’

শুক্রবার থেকে আইপিএল শুরু হলেও বাংলাদেশের সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমানের মিশন শুরু হবে কয়েকদিন পর। ১১ এপ্রিল সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে মাঠে নামবে সাকিবের কলকাতা। মোস্তাফিজের রাজস্থান রয়্যালস ১২ এপ্রিল খেলবে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে। যদিও এই ম্যাচটি খেলা হবে না মোস্তাফিজের কোয়ারেন্টাইনে থাকার কারণে। সব ঠিক থাকলে ১৫ এপ্রিল দিল্লি ক্যাপিটালের বিরুদ্ধে রাজস্থানের জার্সিতে দেখা যেতে পারে বাংলাদেশের কাটার মাস্টারকে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...