মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

চার হাঁকিয়ে মুমিনুলের সেঞ্চুরি

প্রকাশিত :

spot_img

 

বাংলাদশের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরি তার। নিজেকে এবার আরো একটু উপরে নিয়ে গেলেন মুমিনুল হক। পেলেন আরো একটা সেঞ্চুরি। টেস্ট ক্যারিয়ারে মুমিনুলের এটি ১১তম সেঞ্চুরি, যা সর্বোচ্চ। ৯টি সেঞ্চুরি করে দ্বিতীয় স্থানে রয়েছেন তামিম ইকবাল।

পাল্লেকেলে টেস্টে শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের দ্বিতীয় দিনে চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল হক। আগের দিন ব্যক্তিগত ৯৮ রানের মাথায় ধনাঞ্জয়াকে চার হাঁকিয়ে সেঞ্চুরি পূর্ণ করেছিলেন নাজমুল হোসেন শান্ত। বৃহস্পতিবার ব্যক্তিগত ৯৭ রানে থাকা অবস্থায় সেই ধনাঞ্জয়াকে চার হাঁকিয়ে সেঞ্চুরি করেন মুমিনুল।

প্রথম দিন শেষে ৬৪ রানে অপরাজিত ছিলেন মুমিনুল হক। শান্ত ছিলেন ১২৬ রানে। দ্বিতীয় দিনে দুজনে ধীর স্থির ভাবেই রান তুলতে থাকেন। যার ফল পেতে শুরু করেছে বাংলাদেশ। ২২৪ বলে সেঞ্চুরি পূর্ণ করেন মুমিনুল। এর মধ্যে ছিল ৯টি চারের মার।

রানের মধ্যে আছেন নাজমুল হোসেন শান্তও। প্রথমবারের মতো দেড় শ’ রানের মাইলফলক স্পর্শ করেছেন তিনি। ৩৪৩ বলে দেড় শ’ স্পর্শ করেন তিনি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ২ উইকেটে ৩৭৫ রান।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...