রবিবার, ২৬ জুলাই ২০২৬

দ্বিতীয় মেয়াদে চমেবি’র ভিসি হলেন অধ্যাপক ইসমাইল খান

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
চট্টগ্রাম মিডিকেল বিশ্ববিদ্যালয়ে (চমেবি) দ্বিতীয় মেয়াদে ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছে মিরসরাইয়ের কৃতি সন্তান অধ্যাপক ডা. মো. ইসমাইল খান।
সোমবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাকে ৪ বছরের জন্য পুনরায় নিয়োগ দেওয়া হয়।
এর আগে ২০১৭ সালের ১০ এপ্রিল চট্টগ্রাম মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রথম ভিসি হিসেবে নিয়োগ পান অধ্যাপক ডা. মো. ইসমাইল খান। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) এর অধ্যক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি অব মেডিসিনের ডিন হিসেবে দায়িত্ব পালন করেছেন।
অধ্যাপক ডা. মো. ইসমাইল খানের বাড়ি মিরসরাইয়ের ১১ নং মঘাদিয়া ইউনিয়নের শেখের তালুক গ্রামে। তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ থেকে এমবিবিএস পাশ করেন। ফার্মাকোলজির অধ্যাপক হিসেবে কর্মক্ষেত্রে দক্ষতার পরিচয় দেন। অস্ট্রেলিয়ার সিডনির ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলস থেকে পোস্ট গ্রাজুয়েট অন মেডিক্যাল অ্যাডুকেশন এবং ফার্মাকোলজিতে পোস্ট গ্রাজুয়েট করেছেন তিনি।
দ্বিতীয় মেয়াদে ভিসি হিসেবে নিয়োগ পাওয়ায় উনাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছে ১১ নং মঘাদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...