রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এক স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মায়ের সাথে অভিমান করে রাফিয়া সুলতানা চাঁদনি (১৪) নামে ওই স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে বলে জানা গেছে। সে উপজেলার পাঞ্জুবের নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী। শনিবার (১ মে) সকাল ৯টায় চাঁদনির ঝুলন্ত লাশ দেখতে পান পরিবারের সদস্যরা। চাঁদনি উপজেলার ধুম ইউনিয়নের ১নং ওয়ার্ডের শুক্কুরবারইয়ারহাট গ্রামের মোজাম্মেল হক প্রকাশ মহরম আলীর মেয়ে।
জানা গেছে, চাঁদনীকে তার এক সহপাঠির প্রেমের বিষয়ে ওই ছাত্রীর মা জিজ্ঞেস করে। এতে চাঁদনী হ্যাঁ বলায় বান্ধবীর সাথে চাঁদনীর ঝগড়া হয়। পরবর্তীতে চাঁদনীকে বান্ধবীর প্রেমের বিষয়ে স্বাক্ষী দেওয়ায় বকাঝকা করে তার মা। এতে অভিমান করে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে চাঁদনী।
ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া বলেন, মায়ের সাথে অভিমান করে রাজিয়া সুলতানা চাঁদনি গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে শুনেছি। জোরারগঞ্জ থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে।
জোরারগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থা থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। ময়না তদন্ত শেষে হত্যার প্রকৃত ঘটনা উন্মোচিত হবে বলে জানান তিনি।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...