বৃহস্পতিবার, ৭ মে ২০২৬

খালেদা জিয়া ভালো আছেন, শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা: জাহিদ

প্রকাশিত :

spot_img

 

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল আছে বলে জানিয়েছেন তার মেডিক্যাল টিমের সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ।

শনিবার রাতে তিনি নয়া দিগন্তকে এ তথ্য জানিয়েছেন।

শনিবার রাত সাড়ে ৯টায় বিএনপি চেয়ারপারসনের সর্বশেষ শারীরিক অবস্থার বিষয় জানতে চেয়ে ফোন করা হলে ডা: এ জেড এম জাহিদ নয়া দিগন্তকে বলেন, আলহামদুলিল্লাহ ম্যাডামের (বেগম জিয়া) শারীরিক অবস্থা স্থিতিশীল আছে। আজও চিকিৎসকরা তাকে দেখেছেন। কিন্তু শুক্র ও শনিবার ছুটির দিন হওয়ায় আজ তার যে পরীক্ষা-নিরীক্ষা করার কথা ছিলো সেটা একটু পিছিয়েছে। তবে বলা চলে তিনি অনেকটাই ভালো আছেন।

বিএনপি চেয়ারপারসন কারো সাহায্য ছাড়া হাঁটা-চলা করতে পারেন কি-না এমন প্রশ্নের জবাবে ডা: জাহিদ বলেন, ম্যাডাম কারো সাহায্য ছাড়া হাঁটা-চলা করতে পারেন না, এটা বলা যাবে না। তবে তার বয়স ও শারীরিক অবস্থার কথা চিন্তা করে চিকিৎসক তার দৈনন্দিন কাজগুলোর জন্য একজন সহকারীকে পরামর্শ দিয়েছেন। সেটা তার হাঁটা-চলায় সাহায্য করার জন্য নয়। এই ধরেন, তিনি ওয়াশরুমে যাবেন দরজাটা খুলে দেয়া, একটি টুল লাগবে সেটা এনে দেয়া, এক গ্লাস পানি লাগবে সেটা এনে দেয়া, সিঁড়ি থেকে নামার সময় সাহায্য করা। আসলে এসব সাহায্য করার জন্য একজন সহযোগী প্রয়োজন রয়েছে বলে চিকিৎসক পরামর্শ দিয়েছেন।

উল্লেখ্য, ১০ এপ্রিল করোনাভাইরাসের নমুনা জমা দেয়া হলে ১১ এপ্রিল খালেদা জিয়ার পজিটিভ আসে। এরপর ২৫ এপ্রিল দ্বিতীয় দফায় নমুনা জমা দেয়ার পর আবারো ফল পজিটিভ আসে। পরে গত মঙ্গলবার রাতে শারীরিক পরীক্ষা-নিরীক্ষার জন্য রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়াকে ভর্তি করা হয়।

এর আগে ডা: জাহিদ গণমাধ্যমকে জানিয়েছেন এভারকেয়ার হাসপাতালে নন–কোভিড জোনে চিকিৎসা নিচ্ছেন খালেদা জিয়া। তিনি বলেছিলেন, আন্তর্জাতিক নিয়মে আছে দুই সপ্তাহ পর যদি করোনার কোনো উপসর্গ না থাকে তবে করোনা টেস্ট করানোর কোনো প্রয়োজন নেই। ধরে নিতে হয় উনার কাছ থেকে করোনা ছড়ানোর আর সুযোগ নেই।

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...

যে নেতা নিজের ওয়ার্ডে মাদক নিয়ন্ত্রণ করতে পারে না, তার রাজনীতি করার প্রয়োজন নেই: নুরুল আমিন 

    মিরসরাই প্রতিনিধি রাজনীতি কোনো ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করার মাধ্যম নয়; বরং জনগণের সেবা ও মানুষের...