সোমবার, ২০ এপ্রিল ২০২৬

করোনায় মৃত ৮০০ হিন্দুকে দাহ করেছেন ৪ মুসলিম যুবক

প্রকাশিত :

spot_img

 

ভারতের মহারাষ্ট্র প্রদেশের যাবতমাল জেলায় করোনাভাইরাসে সংক্রমণে মারা যাওয়া হিন্দু রোগীদের তাদের ধর্মীয় রীতিতেই দাহ করে আসছেন চার মুসলিম যুব্ক। আবদুল জব্বার, শেখ আহমদ, শেখ আলিম ও আরিফ খান নামের ওই চার যুব্ক এই পর্যন্ত আট শ’র বেশি লাশ দাহ করেছেন বলে বৃহস্পতিবার ভারতীয় সংবাদমাধ্যম নিউট এইটিনে প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়।

এই যুবকেরা বলেন, আল্লাহর ওপর পূর্ণ বিশ্বাস নিয়েই তারা এই কাজটি করছেন। ভবিষ্যতেও তারা এ কাজ করবেন।

তারা বলেন, যারা করোনা মহামারীতে মারা যান তাদের আত্মীয়রা ওই ব্যক্তিদের লাশগুলো ফেলে রেখে চলে যান। ওই ব্যক্তিরা মনে করেন এই লাশগুলোর মাধ্যমে তারা করোনা আক্রান্ত হতে পারেন। এমন শঙ্কায় ওই লাশগুলোকে তারা শশ্মানের বাইরে ফেলে রাখেন।

ভারতের মুসলিমরা করোনার বিরুদ্ধে লড়াইয়ে সম্মুখ সারিতে আছেন। দেশটিতে প্রতিদিন করোনায় আক্রান্ত ও মৃতের হার বিপুলভাবে বাড়ছে , প্রতিদিনই সৃষ্টি হচ্ছে নতুন রেকর্ড। ভারতের বিভিন্ন অঞ্চলের মুসলিমরা তাদের মসজিদ ও মাদরাসাগুলোকে করোনায় আক্রান্ত রোগীদের চিকিৎসা ও সেবা দেয়ার জন্য খুলে দিয়েছে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যে করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, এ রাজ্যের যাবতমাল জেলায় কমপক্ষে ৪৫ হাজার ছয় শ’ জন করোনাভাইরাস সংক্রমিত হয়েছেন। তাদের মধ্যে ১,১৫০ জন করোনা সংক্রমণে মারা যান। এদিকে মহারাষ্ট্র রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬৬,১৫৯ জন করোনা সংক্রমিত হয়েছেন আর ৭৭১ জন মারা গেছেন। বর্তমানে এ রাজ্যে ৬৫,৭০,৩০১ জন করোনা আক্রান্ত রোগী আছেন।

সূত্র : মুসলিম মিরর

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

রাতভর ঘুমাতে পারেনি সেই মুসলিম শিশুটি, নেয়া হয়েছে হাসপাতালে

  ক্লাসের সেই ঘটনা কোনোভাবেই ভুলতে পারছে না ভারতের মোজাফফরনগরের মুসলিম শিশুটি। রাতে দু’চোখের পাতা...

কোরআন পোড়ানোকে মতপ্রকাশের স্বাধীনতা মনে করা লজ্জাজনক : আর্চবিশপ

  জেরুসালেমের গ্রিক অর্থোডক্স আর্চবিশপ আতাল্লাহ হান্না জোর দিয়ে বলেছেন, 'সুইডেনে কারো কোরআন পোড়ানো এবং...

হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশের পরীক্ষায় কর্নাটকে প্রথম

  ভারতের কর্ণাটক রাজ্যে হিজাব আন্দোলনের সেই তাবাসসুম দ্বাদশ শ্রেণির পরীক্ষায় কলা বিভাগে প্রথম হয়েছেন।...