বুধবার, ২২ জুলাই ২০২৬

প্রজন্ম মিরসরাই’র উদ্যোগে ১২ দিন ব্যাপী এক হাজার পথচারী ও এতিমদের মাঝে ইফতার বিতরন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন প্রজন্ম মিরসরাই’র উদ্যোগে এক হাজার পথচারী ও এতিমদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে। গত ২৩ মার্চ থেকে ৫ই এপ্রিল পর্যন্ত ১২ দিন উপজেলার বিভিন্ন স্থানে পথচারী ও কয়েকটি এতিমখানায় এসব ইফতার বিতরন করা হয়।
সংগঠনের সভাপতি নুপুর দাশ বলেন, বর্তমান কোভিড পরিস্থিতিতে ও রমজানের কথা চিন্তা করে সাধারন মানুষের পাশে দাঁড়ানোর সংকল্প নিয়ে প্রজন্ম মিরসরাই পরিবার ইফতার বিতরনের উদ্যোগ গ্রহন করেন। ইফতার বিতরন কর্মসূচি উদ্বোধন করেন সংগঠনের উপদেষ্টা শেখ আতাউর রহমান স্যার। যে সকল ব্যক্তি আমাদের সহযোগিতা করেছেন তাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি।

জানা গেছে, সংগঠনের সহ-সভাপতি মো মহসিন প্রতিদিন নিজে উপস্থিত থেকে ইফতার বিতরন কর্মসূচী তত্বাবধান করেন। প্রতিদিন ইফতার বিতরন কার্যক্রম সফল করতে নিরলস ভাবে কাজ করেন প্রজন্ম মিরসরাই এর পরিচালক মঞ্জুরুল ইসলাম রায়হান, পরিচালক ওমর ফারুক, সভাপতি নুপুর দাশ, সিনিয়র সহ-সভাপতি সাজেদুল করিম আসাদ, সাধারন সম্পাদক ইমাম উদ্দিন, সিনিয়র যুগ্ম সম্পাদক রহিম উদ্দিন, সাবেক সহ-সভাপতি রাহুল দাশ, সাবেক সহ- সভাপতি সুজন দাশ, সাবেক সাংগঠনিক সম্পাদক সাজিদ হাসান নকিব, সদস্য অন্তর, শরীফ প্রমুখ।
১২ দিনের পোগ্রামের অর্থায়ন করেছেন সংগঠনের পৃষ্টপোষক, রুহি মোস্তফা, কামরুল হাসান এফসিএ, রাশেদা আক্তার মুন্নি, এস. এম আবু সুফিয়ান, লায়ন হাসিনা খান,আজীবন সদস্য এম. হোসেন রুবেল, জহিরুল ইসলাম, প্রজন্ম মিরসরাই এর নির্বাহী পরিচালক ইউনুচ নুরী, পরিচালক মঞ্জরুল ইসলাম রায়হান, পরিচালক প্রকোশলী ওমর ফারুক, সহ সভাপতি মো মহসিন, সাবেক সহ সভাপতি রাহুল দাশ, সাবেক যুগ্ন সাধারন সম্পাদক আজমল হোসেন মুন্না, দক্ষিন আফ্রিকা প্রবাসী সাহাদাত হোসেন ও শুভাকাঙ্খী ফেরদোস হোসেন শাহীন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ের তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপনে নানা আয়োজন

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাইয়ের ঐতিহ্যবাহী সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন তারুণ্য সংঘের ২৯ বছর উদযাপন উপলক্ষে প্রতিবছরের...

এতিম ও হাফেজদের মাঝে ‘নবদিগন্ত মিরসরাইর’র শীতবস্ত্র বিতরণ

  মিরসরাই প্রতিনিধি সামাজিক দায়বদ্ধতা থেকে চট্টগ্রামের মিরসরাইয়ে এতিম ও হাফেজ শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে...