রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে কিশোরীকে ধর্ষণের অভিযোগে ১জন গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে এক কিশোরীকে (১৪) ধর্ষণের অভিযোগে মিরসরাই থানা পুলিশ নুর উদ্দিন মিনহাজ (৩০) নামে একজনকে গ্রেফতার করেছে । রোববার (১৬এপ্রিল) রাত ৮টায় মিরসরাই পৌরসভার তারাকাটিয়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এর আগে মিনহাজের বিরুদ্ধে মিরসরাই থানায় ওই কিশোরীর মা বাদি হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করে। গ্রেপ্তারকৃত মিনহাজ মিরসরাই পৌরসভার মধ্যম মঘাদিয়া ৬ নন্বর ওয়ার্ডের সফিকুল ইসলামের ছেলে। মিনহাজ দুই বিয়ে করে দুই বৌকে দুই জায়গায় ভাড়া বাসায় রেখেছে। প্রথম সংসারে দুই সন্তান রয়েছে। দি¦তীয় সংসারে স্ত্রীর সাবেক স¦ামীর ঘরের দুই সন্তান রয়েছে। বড় স্ত্রী ঘওে না থাকায় পাশের বাসার কিশোরীকে বিয়ের প্রলোভনে ফুসলিয়ে ধর্ষন করেছে বলে ভিকটিম পুলিশের কাছে অভিযোগ করেন।

পুলিশ ও কিশোরীর মায়ের লিখিত অভিযোগে জানা যায়, কিশোরীর মা এক ছেলে ও এক মেয়ে নিয়ে পৌরসভার তারাকাটিয়া এলাকায় সালমা ভবনের নিচ তলার একটি কক্ষে ভাড়া থাকেন। অভিযুক্ত মিনহাজও তাদের পাশের একটি কক্ষে বাসা ভাড়া থাকতেন। একই জায়গায় থাকার কারণে তার মেয়ে মিনহাজকে বাবার মতো জানতো। মিনহাজও তার মেয়েকে নিজের মেয়ের মতো কথাবার্তা বলতো। কিন্তু গত শুক্রবার (১৪ এপ্রিল) ঈদের দিন সকালে তার মেয়েকে মিনহাজ বেড়াতে যাওয়ার কথা বলে তার বাসায় নিয়ে যায়। এসময় বাসায় মিনহাজের স্ত্রী না থাকার সুযোগে সে তার মেয়েকে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তার মেয়ে বাসায় এসে ঘটনা তাকে জানালে তিনি বিষয়টি স্বজনদের সাথে আলোচনা করে থানায় অভিযোগ করেন।
মিরসরাই থানার পরিদর্শক দীনেশ দাশগুপ্ত জানান, অভিযোগ পেয়ে অভিযুক্ত নুরউদ্দিন হোসেন মিনহাজকে গ্রেপ্তার করা হয়েছে। ধর্ষণের শিকার ওই কিশোরীকে মিনহাজ বিয়ের প্রলোভন দেখিয়েছিল। কিন্তু মিনহাজ ইতিপূর্বে নোয়াখালী ও মিরসরাইয়ে সৈদালী এলাকা থেকে দুই বিয়ে করে। মিনহাজকে সোমবার সকালে থানা থেকে জেলহাজতে পাঠানো হয়েছে। ওই কিশোরীকে ডাক্তারী পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...