রবিবার, ২৬ জুলাই ২০২৬

বারইয়ারহাটে নগদ টাকাসহ ৭ জুয়াড়ি আটক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাই উপজেলার বারইয়ারহাট পৌরসভার মাইক্রো ষ্ট্যান্ডে জুঁয়া খেলার সময় ৭ জনকে হাতেনাতে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ মে) রাতে গোপন সংবাদের ভিত্তিতে মিরসরাই সার্কেল এ. এস. পি লাবিব আব্দুল্লাহ এর নেতৃত্বে পৌরসভার মাইক্রো ষ্ট্যান্ডের গণশৌচাগারের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো উওর সোনাপাহাড় ২ নং ওয়ার্ডের রবিউল হোসেন ও জয়নাল আবেদীন। জামালপুর ৭ নং ওয়ার্ডের নুর নবী, জামালপুর ৫ নং ওয়ার্ডের আবদুল মোতালেব ও কামাল উদ্দিনন। সাহেরখালী ইউনিয়নের শাখাওয়াত হোসেন। মেহেদীনগর ৬ নং ওয়ার্ডের নুরুল আফছার। আসামীদের জুঁয়া খেলার নগদ ৪৮৪৪ টাকা এবং ২ বান্ডিল তাস সহ আটক করা হয়।
এ বিষয়ে মিরসরাই সার্কেল এএসপি লাবিব আব্দুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার একটি টিম সহ আমরা বারইয়ারহাট পৌরসভা মাইক্রো ষ্ট্যান্ডে অভিযান দিয়ে ৭ জন জুঁয়াড়িকে আটক করে আদালতে সোপর্দ করি। আগামীতেও মাদক ও জুঁয়াড়িদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...