মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মিরসরাইয়ের মায়ানীতে প্রীতি ফুটবল ম্যাচে ছাত্রলীগের কাছে হারলো যুবলীগ

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ের মায়ানী ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে ঈদ প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২১ মে) বিকেলে উপজেলার আবুতোরাব উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত খেলায় প্রতিদ্বন্ধিতা করেন মায়ানী ইউনিয়ন ছাত্রলীগ বনাম ইউনিয়ন যুবলীগ। নির্দিষ্ট সময়ের খেলা ড্র হওয়ায় ট্রাইবেকারে যুবলীগকে ৩-১ গোলে হারিয়ে বিজয়ী হয়েছে ছাত্রলীগ।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার কবির আহম্মদ নিজামী। এমসয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, সদস্য গিয়াস উদ্দিন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক জাফর ইকবাল নাহিদ ও মিঠুন শর্মা।
এসময় বক্তারা বলেন, ইতিবাচক ছাত্রলীগ যুবলীগ গড়তে খেলাধুলার বিকল্প নেই। মায়ানীকে মাদক, সন্ত্রাস ও অনলাইন ভিড়িও গেম থেকে মুক্ত রাখার জন্য এই খেলার আয়োজন করা হয়। এবং ক্রমান্বয়ে ক্রিকেট, ফুটবল সহ বিভিন্ন খেলাধুলা চলমান থাকবে বলেও ঘোষণা দেন।
খেলা শেষে উভয় দলের প্রত্যেক খেলোয়াড়ের হাতে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা শেখ মুজিব আমার পিতা বইগুলো তুলে দেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

২০২৬ বিশ্বকাপে-ব্রাজিলের ম্যাচ কবে-কখন?

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর ড্র শেষে ব্রাজিলের গ্রুপ এখন নিশ্চিত। রেকর্ড পাঁচ বারের শিরোপাজয়ী ব্রাজিল...