রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে পুকুরে বিষ প্রয়োগে মাছ নিধন

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে পূর্ব শত্রুুতার জের ধরে একটি পুকুরে বিষ ঢেলে মাছ নিধন করেছে প্রতিপক্ষ। শুক্রবার (২১ মে) রাতে উপজেলার ১৫ নং ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকায় এই ঘটনা ঘটেছে। এবিষয়ে ভূক্তভোগী মোঃ গোলাম সরওয়ার মাছুম বাদি হয়ে একই এলাকার মৃত তাজুল ইসলামের পুত্র মোঃ সাজ্জাদ হোসেনের বিরুদ্ধে মিরসরাই থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
গোলাম সরওয়ার মাছুম বলেন, আমি গত কয়েক বছর ধরে এলাকার বিভিন্ন পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে আসছি। একটি পুকুর ইজারা নিয়ে আমাদের গ্রামের সাজ্জাদের সাথে বেশ কিছুদিন ধরে ঝামেলা চলে আসছে। সে আমাকে দেখে নেয়ার হুমকি দেয়। গত শুক্রবার রাতে সে আমি মাছ চাষ করা একটি পুকুরে বিষ ঢেলে দেয়। এতে রুই, কাতলা, মৃগেল, তেলাপিয়া, পাঙ্গাস সহ বিভিন্ন প্রজাতির প্রায় আড়াই লাখ টাকার মাছ মরে ভেসে উঠে। আমি বিষয়টি স্থানীয় মেম্বার, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অবহিত করি এবং এবিষয়ে আমি থানায় অভিযোগ করেছি। আমি ক্ষতিপূরনের পাশাপাশি তাঁর উপযুক্ত শাস্তি দাবী করছি।
এবিষয়ে নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মোঃ কোহিনুর ইসলাম বলেন, পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তপুুর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...