রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় সিএনজি চালক নিহত

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ হোসেন প্রকাশ দাউদ খাঁন (২৮) নামে এক সিএনজি অটোরিক্সা চালক নিহত হয়েছে। শনিবার (৫ জুন) বিকেল সাড়ে ৪টার সময় উপজেলার মস্তাননগর বিশ^রোড় (পুরাতন) এলাকায় লেগুনার সাথে সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। গুরুত্বর আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।
নিহত হোসেন উপজেলার ৪ নং ধুম ইউনিয়নের মিনা বাজার এলাকার ইদ্রিস কন্ট্রাকটার বাড়ির মহিউদ্দিনের ছোট ছেলে।
ওই এলাকার বাসিন্দা ও বারইয়ারহাট বাজারের ব্যবসায়ী মোঃ ইউসুফ খান জানান, হোসেন দীর্ঘদিন ধরে প্রবাসে থাকতেন। গত ২-৩ মাস পূর্বে দেশে এসে সিএনজি অটোরিক্সা ক্রয় করে নিজে চালাতো। হোসেন খুব মিশুক, অমায়িক ও ভদ্র ছিল। এভাবে চলে যাবে ভাবতে কষ্ট লাগছে।

এই বিষয়ে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের ইনচার্জ ফিরোজ হোসেন বলেন, শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম পুরাতন মহাসড়কে একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে লেগুনার সাথে সংঘর্ষে সিএনজি চালক মোঃ হোসেন আহত হয়। পরে তাকে উদ্ধার করে চমেক হাসপাতালে নেয়া হলে সে মৃত্যুবরণ করেন। লেগুনাটি আটক করে থানায় নিয়ে আসা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...