বুধবার, ২২ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ১৯ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে ১৯ হাজার ২শ পিচ ইয়াবা, কার্ভাডভ্যানসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব। শুক্রবার (১১ জুন) রাতে উপজেলার জোরারগঞ্জ থানার চৈতন্যরহাট এলাকা থেকে তাদের আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৭)। আটককৃতরা হলো, নোয়াখালী জেলার মাইজদী থানার আব্দুল মতিনের ছেলে মোঃ আমজাদ হোসেন (২২), কক্সবাজার জেলার চকরিয়া উপজেলার পানখালী এলাকার মৃত কবির আহম্মদের ছেলে মোঃ রফিক (৪৮), ও একই উপজেলার পহরচান্দা এলাকার আব্দুল হামিদের ছেলে মোঃ আমিনুল ইসলাম (২৪)।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জোরারগঞ্জ থানার চৈতন্যরহাট এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর একটি বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাসী শুরু করি। এ সময় র‌্যাবের চেকপোস্টের দিকে আসা একটি কাভার্ডভ্যান এর গতিবিধি সন্দেহজনক মনে হলে র‌্যাব সদস্যরা কাভার্ড ভ্যানটিকে থামানোর সংকেত দিলে চালক গাড়িটিকে না থামিয়ে র‌্যাবের চেকপোস্ট অতিক্রম করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে র‌্যাব তাদের আটক করে। এসময় কাভার্ডভ্যানটি (মেট্রো-ট-১৮-৭৫৬৭) জব্দ করা হয়।

তিনি আরো বলেন, আটককৃতরা জানায়, তারা দীর্ঘদিন যাবত কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে পরবর্তীতে তা ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের মাদক ব্যবসায়ীদের নিকট পাচার করে আসছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৫৮ লক্ষ টাকা এবং জব্দকৃত কাভার্ড ভ্যানের আনুমানিক মূল্য ১ কোটি টাকা।
আটককৃত আসামি এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী

  অনলাইন ডেস্ক   নতুন প্রধান বিচারপতি হচ্ছেন জুবায়ের রহমান চৌধুরী বাংলাদেশের ২৬তম প্রধান বিচারপতি। বর্তমান প্রধান...

জুলাই হত্যাকাণ্ডঃ কাদের-সাদ্দামসহ ৭ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

চব্বিশের হত্যাযজ্ঞের ঘটনায় করা মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, ছাত্রলীগের...

বিডিআর হত্যাকাণ্ডে দলগতভাবে জড়িত আওয়ামী লীগ, মূল সমন্বয়কারী তাপস: তদন্ত কমিশন

বিডিআর বিদ্রোহে সংঘটিত বর্বরতম হত্যাযজ্ঞ তদন্তের জন্য গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশন আজ রোববার...