রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মেয়েকে ধর্ষণের অভিযোগ পিতা গ্রেপ্তার

প্রকাশিত :

spot_img

মিরসরাইয়ে নুর উদ্দিন মিঠু নামের এক পিতার বিরুদ্ধে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগ উঠেছে। উপজেলার ৩নং জোরারগঞ্জ ইউনিয়নের দক্ষিণ সোনাপাহাড় (মস্তাননগর রেল ষ্টেশন) এলাকায় রবিবার গভীর রাতে এই ঘটনা ঘটেছে। এই বিষয়ে ওই ভিকটিম মেয়ে বাদি হয়ে জোরারগঞ্জ থানায় ধর্ষনের একটি মামলা দায়ের করেছেন। ১৬ বছর বয়সী একমাত্র মেয়েকে ধর্ষণের খবর ছড়িয়ে পড়লে উপজেলাজুড়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে।
জানা গেছে, সোমবার সন্ধ্যায় স্থানীয় ইউপি সদস্য মজিবুল হক ও আওয়ামীলীগ নেতা আমিনুল হক বিষয়টি সমাধান করতে চায়। বিষয়টি জানাজানি হলে তাঁরা সমাধান করতে পারেনি। পরে খবর পেয়ে মিরসরাই সার্কেলের সহকারী পুলিশ সুপার লাবিব আবদুল্লাহ ও জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন ঘটনাস্থল পরিদর্শন করে এবং ভিকটিমকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে।

জোরারগঞ্জ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য (মেম্বার) মজিবুল হক জানান, সোমবার বিকেলে ওই এলাকার সর্দার বিষয়টি আমাকে অবহিত করে। এরপর আমি স্থানীয় গন্যমান্য কয়েকজনকে নিয়ে ওই বাড়িতে গিয়ে মেয়ের সাথে কথা বললে সে ধর্ষণের বিষয়টি খুলে বলে। ২ ভাই একবোনের মধ্যে মেয়েটি বড়। রবিবার গভীর রাতে মেয়েটির মা বাড়ীতে না থাকায় মেয়েকে জুসের মধ্যে চেতনানাশক ঔষধ খাইয়ে একাজ করেছে। তিনি আরো বলেন, মিঠু বাবা নামের নরপশু। কোন বাবা মেয়ের মেয়ের সাথে এমন জগন্য কাজ করতে পারে না। ঘটনা সমাধান করার বিষয়টি তিনি অস্বীকার করে বলেন, মেয়ের বক্তব্য শুনতে ওই বাড়িতে গিয়েছি, ঘটনা সমাধান করার বিষয়টি সত্য নয়।
জোরারগঞ্জ থানার ওসি (তদন্ত) হেলাল উদ্দিন ফারুকী জানান, ধর্ষণের ঘটনায় ভিকটিম বাদি হয়ে তাঁর পিতার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। ওই মেয়েকে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসা হয়েছে। সোমবার রাতে মামলার আসামী নুর উদ্দিন মিঠুকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের ঘটনা স্বীকার করেছে। মঙ্গলবার মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য চট্টগ্রাম মেডিকেলে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...