মঙ্গলবার, ২৬ মে ২০২৬

দ্বিতীয় উইকেট জুটিতে বাংলাদেশের সেঞ্চুরি

প্রকাশিত :

spot_img

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের দলপতি মাশরাফি বিন মর্তুজা। আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২৮৬ রান তোলে জিম্বাবুয়ে। বাংলাদেশের টার্গেট দাড়ায় ২৮৭ রান।

শুরু থেকেই জিম্বাবুয়ের উইকেটে হানা দিতে থাকে বাংলাদেশি বোলাররা। ইনিংসের দ্বিতীয় ওভারের তৃতীয় বলে সেফাস ঝুয়াওকে বোল্ড করে শূন্য হাতে ফেরান সাইফউদ্দিন। (৬/১)। এরপর শিকারে যোগ দেন আবু হায়দার রনি। তার করা ইনিংসের তৃতীয় ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ২ রানে ফেরেন হ্যামিলটন মাসাকাদজা (৬/২)।

তবে তৃতীয় উইকেটে ব্র্যান্ডন টেইলর আর শেন উইলিয়ামস মিলে জিম্বাবুয়ের ইনিংস বড় করতে থাকেন। এরপর জিম্বাবুয়ের উইকেট ভাঙেন স্পিনার নাজমুল ইসলাম অপু (১৩৮/৩)। তার করা ২৭তম ওভারের চতুর্থ বলে মুশফিকের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৭২ বলে ৮টি চার ও ৩টি ছক্কায় ৭৫ রান করা ব্র্যান্ডন টেইলর। আউট হওয়ার আগে উইলিয়ামসের সঙ্গে ১৩২ রানের জুটি গড়েন এই ব্যাটসম্যান।

চতুর্থ উইকেটে উইলিয়ামসের সঙ্গে ব্যাটিংয়ে যোগ দেন সিকান্দার রাজা। দু’জন মিলে বড় করতে থাকেন জিম্বাবুয়ের ইনিংস। এই জুটিও ভাঙেন নাজমুল ইসলাম অপু (২২২/৪)।

৪৩তম ওভারের প্রথম বলে তার বলে সৌম্য সরকারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৫১ বলে ৪০ রান করা সিকান্দার রাজা। তবে ৪৪তম ওভারের শেষ বলে শতক তুলে নেন শেন উইলিয়ামস। ১২৪ বল খরচায় ৭টি চারে ক্যারিয়ারের দ্বিতীয় শতকটি তুলে নেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

এরপর পিটার মুরকে সঙ্গী করে বাংলাদেশি বোলারদের হতাশ করতে থাকেন উইলিয়ামস। দু’জনের জুটি থেকে আসে ৬২ রান। এরপর ৫০তম ওভারের দ্বিতীয় বলে রাউআউট করে পিটার মুরকে ২৮ রানে ফেরান আরিফুল হক (২৮৪/৫)। জিম্বাবুয়ের শেন উইলিয়ামস ১২৯ এবং এলটন চিগম্বুরা ১ রানে অপরাজিত থাকেন।

বাংলাদেশের হয়ে সর্বোচ্চ ২টি উইকেট তোলেন নাজমুল হাসান অপু। মোহাম্মদ সাইফউদ্দিন ও আবু হায়দার রনি ১টি করে উইকেট নেন।

এই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করেছে টাইগাররা। এই ম্যাচের একাদশে নেই মেহেদি হাসান মিরাজ, ফজলে মাহমুদ এবং মোস্তাফিজুর রহমান। তাদের জায়গায় দলে ঢুকেছেন আরিফুল হক, আবু হায়দার রনি এবং সৌম্য সরকার। আরিফুলের এই ম্যাচের মধ্যদিয়ে অভিষেক হয়েছে।

সিরিজের প্রথম ম্যাচে প্রত্যাশিত জয় পেয়েছিল লাল-সবুজরা। সিরিজের দ্বিতীয় ম্যাচে ভেন্যু বদলালেও বদলায়নি টাইগাররা, সহজ জয় নিয়ে সিরিজে ২-০ তে লিড নেয়। মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে গত ২১ অক্টোবর তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ ২৮ রানে জয় পায়। আর সিরিজের দ্বিতীয় ম্যাচে বন্দরনগরী চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সফরকারী জিম্বাবুয়েকে ৭ উইকেটে উড়িয়ে দেয় টাইগাররা। সিরিজের তৃতীয় ম্যাচটি তাই টাইগারদের জন্য পরীক্ষা-নিরীক্ষার ম্যাচ। জিম্বাবুয়েকে আরেকবার হোয়াইটওয়াশের অপেক্ষায় মাশরাফি-মুশফিক-মাহমুদুল্লাহরা।

ওয়ানডেতে সব শেষ পাঁচ ম্যাচের মাত্র একটিতেই হেরেছে বাংলাদেশ। সেটি এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে মাত্র ২ রানের ব্যবধানে। ওদিকে, জিম্বাবুয়ে নিজেদের খেলা সব শেষ ৫ ম্যাচের পাঁচটিতেই হেরেছে। এরই মধ্যে বাংলাদেশ ২৩টি ওয়ানডে সিরিজ জিতেছে। ঘরের মাঠেই জিতেছে ১৮টি সিরিজ। আর অ্যাওয়ে সিরিজে পাঁচবার সিরিজ জয়ের স্বাদ নিয়ে এসেছে।

বাংলাদেশ একাদশ: লিটন দাস, ইমরুল কায়েস, আরিফুল হক, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ, আবু হায়দার রনি, মোহাম্মদ সাইফউদ্দিন, মাশরাফি বিন মর্তুজা, নাজমুল ইসলাম অপু এবং সৌম্য সরকার।

জিম্বাবুয়ের একাদশ: হ্যামিলটন মাসাকাদজা, সেফাস ঝুয়াও, ব্রেন্ডন টেইলর, সিকান্দার রাজা, শেন উইলিয়ামস, পিটার মুর, এলটন চিগুম্বুরা, ডোনাল্ড তিরিপানো, রিচার্ড এনগারাভা, কাইল জারভিস এবং ওয়েলিংটন মাসাকাদজা।

– সূত্র সিভয়েস

সর্বশেষ

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত

মস্তান নগর ক্রীড়া সংঘের লং পিচ ক্রিকেট টুর্ণামেন্ট অনুষ্ঠিত উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত...

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বিএনপির দোয়া ও ইফতার মাহফিল

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি চট্টগ্রাম-১ মিরসরাই সংসদীয় আসনের নবনির্বাচিত এমপি নুরুল আমিন নির্দেশনায়, ৩ নং জোরারগঞ্জ...

মিরসরাইয়ে অপরাধমূলক কর্মকান্ড বন্ধে এমপি নুরুল আমিনে কঠোর হুশিয়ারি

  নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলায় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অবৈধ চোরাকারবার বন্ধে কঠোর হুশিয়ারি দিয়েছেন নবনির্বাচিত...

আরও পড়ুন

মিরসরাইয়ে মাইজগাঁও ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে চ্যাম্পিয়ন দুর্বার ক্রীড়া সংঘ

  মিরসরাই প্রতিনিধি :: মিরসরাইয়ে মাইজগাঁও ক্রীড়া সংঘের উদ্যোগে আয়োজিত ডে-নাইট শট পিচ ক্রিকেট টুর্নামেন্টের শুভ...

ভলিবল ও ক্রিকেটে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন মিরসরাইয়ের করেরহাট উচ্চ বিদ্যালয়

মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলার করেরহাট কামিনী মজুমদার উচ্চ বিদ্যালয় ক্রিকেট ও ভলিবলে চট্টগ্রাম জেলায় চ্যাম্পিয়ন...

এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে হারিয়ে দুর্দান্তভাবে যুব এশিয়া কাপ অভিযান শুরু করেছিল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।...