বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬

‘খালেদা জিয়ার চিকিৎসার যথাযথ ব্যবস্থা করা হচ্ছে না’

প্রকাশিত :

spot_img

 

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অত্যন্ত অসুস্থ, তাকে মিথ্যা মামলা দিয়ে আটক করে রাখা হয়েছে এবং বেগম জিয়ার চিকিৎসার পর্যাপ্ত যে ব্যবস্থা দরকার ওই ব্যবস্থা করা হচ্ছে না বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় তিনি অবিলম্বে খালেদা জিয়ার সুচিকিৎসার পর্যাপ্ত ব্যবস্থার দাবি জানান।

বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সংবাদপত্রের কালো দিবস উপলক্ষে এক গোলটেবিল বৈঠকে তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন অত্যন্ত অসুস্থ তখন এই বিষয়টিকে ধামাচাপা দেয়ার জন্য পরীমনির বিষয়টি সামনে এনেছে। এই সরকার সব সময় একটা ঘটনার পেছনে আরেকটি প্রসঙ্গ দাঁড় করিয়ে দেয়।

চিত্রনায়িকা পরীমনির মামলা প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ‘মামলা করা হয়েছে ধর্ষণ ও হত্যাচেষ্টার। আর অন্য একটা অপরাধের দায় দিয়ে তাকে রিমান্ড নেয়া হয়েছে। এ ব্যপারটা আমি বুঝতে পারিনি। মামলা করলেন ধর্ষণ ও হত্যাচেষ্টার আর তাকে রিমান্ডে নেয়া হলো কী জন্য তার কাছে মাদক পাওয়া গেছে।

আওয়ামী লীগ সরকারকে প্রতারক সরকার উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, জনগণের সাথে প্রতারণা করে আজকে ক্ষমতায় বসে আছে। আজকে ওই জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে এদেরকে সরাতে হবে। তিনি বলেন, কোনো জাতি ততক্ষণ পর্যন্ত সফলতা অর্জন করতে সক্ষম হবে না, যতক্ষণ পর্যন্ত ওই জাতি নিজেরা জেগে না ওঠবে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায় চৌধুরী, ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ, কবি আব্দুল হাই শিকদার, ড. রেজয়োন সিদ্দিকী ও ইলিয়াস খান প্রমুখ।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

মিরসরাইয়ে নীরিহ মানুষকে গ্রেফতার না করার অনুরোধ বিএনপি প্রার্থীর

  নিজস্ব প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ মিরসরাই আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিন...

মিরসরাইয়ের জোরারগঞ্জে বেগম খালেদা জিয়ার স্মরণে বিএনপির দোয়া মাহফিল

মিরসরাই প্রতিনিধি সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিরসরাইয়ে দোয়া...