রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে মাদরাসা ছাত্রীর লাশ উদ্ধার

প্রকাশিত :

spot_img

মিরসরাই প্রতিনিধি
মিরসরাইয়ে সানজিদা আক্তার (১৪) নামে এক মাদরাসা ছাত্রীর গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার ১ নং করেরহাট ইউনিয়নের দক্ষিণ অলিনগর (আকবর নগর) আবাসন এলাকার লাদেনের টিলায় একটি পোলট্রি খামার থেকে লাশ উদ্ধার করা হয়েছে। নিহত শারমিন করেরহাট গনিয়াতুল উলুম হোসাইনিয়া আলিম মাদরাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী এবং ওই এলাকার আবুল বশরের মেয়ে।
জানা গেছে, টিভি দেখা নিয়ে ভাইয়ের সাথে ঝগড়া হওয়ায় অভিমান করে শনিবার সন্ধ্যায় বাড়ির পাশ্ববর্তি পোলট্রি খামারে গলায় ফাঁস লাগানো অবস্থায় সানজিদার লাশ ঝুলতে থাকে। এলাকাবাসী লাশ দেখে পুলিশের খবর দিলে জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ নূর হোসেন মামুন ও ওসি তদন্ত হেলাল উদ্দিন ফারুকী ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
জোরারগঞ্জ থানার ওসি তদন্ত হেলাল উদ্দিন ফারুকী বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। গলায় ফাঁস লাগনো ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ উদ্ধার করেছি। প্রাথমিকভাবে ধারনা করছি ওই মেয়ে আত্মহত্যা করেছে। লাশের ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেকে) মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট হাতে আসার পর শতভাগ নিশ্চিত হওয়া যাবে আত্মহত্যা নাকি হত্যা। এই ঘটনায় সানজিদার ভাই হাসান বাদি হয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...