রবিবার, ২৬ জুলাই ২০২৬

মিরসরাইয়ে ১৪ রোহিঙ্গা আটক

প্রকাশিত :

spot_img

নিজস্ব প্রতিবেদক:
মিরসরাই উপজেলায় নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের মিরসরাই অর্থনৈতিক অঞ্চল থেকে আবারো ৫ শিশু সহ ১৪ রোহিঙ্গাকে আটক করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২২ জুন) দুপুরে দালালের মাধ্যমে সাগর পথে ভাসান চর থেকে তারা পালিয়ে এসে মিরসরাই অর্থনৈতিক অঞ্চলে ডুকে পড়ে। রোহিঙ্গাদের বহন করা ট্রলার সাগরের কূলে ভিড়তে দেখে সাগর থেকে জেলেরা স্থানীয়দের ফোনে খবর দেয়। স্থানীয়রা ধাওয়া করলে দালালরা সুপার ডাইক সড়কে রোহিঙ্গাদের নামিয়ে দিয়ে দ্রæত ট্রলার নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে স্থানীয়রা রোহিঙ্গাদের আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকরা হলেন, মোহাম্মদ রফিক (২৫), জোহার (২৫), সাইমা (৬), হাসিনা (২৬), রমজান আলী (১২), কাশ্মীন আকতার (৯), দেলোয়ার হোসেন (০৭), জেসমিন (৩), মো: রফিক (১৯), ছেনোয়ারা বেগম (১৮), রবি আলম (১৯), আজিদা (১৮), শওকত আরা (১৯), মোঃ জোবায়ের (২)।
জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর হোসেন মামুন জানান, প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে তারা জানায় কক্সবাজার কুতুপালং ক্যাম্পের উদ্দেশ্যে তারা দালালের মাধ্যমে ভাসানচর হতে পালিয়ে আসে। এই ঘটনায় জোরারগঞ্জ থানায় তাদের বিরুদ্ধে একটি মামলার প্রস্তুতি চলছে।

সর্বশেষ

প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে বিদায়, দোয়া মাহফিল ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি মিরসরাই উপজেলার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান প্রফেসর কামাল উদ্দিন চৌধুরী কলেজে ২০২৬ সালের এইচএসসি...

মিরসরাইয়ে কৃষক দলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

নিজস্ব প্রতিবেদক কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের দেশ বিরোধী কর্মকান্ড ও নৈরাজ্যের প্রতিবাদে কেন্দ্র ঘোষিত...

বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন সমাজকর্মী শরফু উদ্দীন

  নিজস্ব প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড বামনসুন্দর ফকির আহমেদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি...

হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন জামসেদ আলম

  মিরসরাই প্রতিনিধি চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড হাইতকান্দি উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন...

আরও পড়ুন

মিরসরাইয়ে মুক্তিযোদ্ধাদের উদ্যোগে নবনির্বাচিত এমপি নুরুল আমিনকে সংবর্ধনা

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই মুক্তিযোদ্ধা সংসদের উদ্যোগে নবনির্বাচিত সংসদ সংসদ নুরুল আমিনকে সংবর্ধনা, ইফতার ও...

মিরসরাইয়ে মোহাম্মদ জিয়া উদ্দিন সিআইপি’র সৌজন্যে ১ হাজার ব্যক্তির মাঝে ইফতার সামগ্রী বিতরণ

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি মিরসরাই সমিতি সংযুক্ত আরব আমিরাত ও রোকন্দীপুর উদ্যোগে ৫ নম্বর ওসমানপুর ইউনিয়নের...

মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল

  মিরসরাই প্রতিনিধি মিরসরাই উপজেলা ডায়াগনস্টিক ও হাসপাতাল ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার ও...