মিরসরাই প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত যাত্রী নেয়ায় ৭টি গনপরিবহনকে জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিরসরাই উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা। বৃহস্পতিবার (২৪ জুন) বিকেলে মিরসরাই সদরে তিনি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা আদায় করেন। এছাড়া মাস্ক ব্যবহার না করায় বারইয়ারহাট বাজারে জনসাধারণকে ২২০০ টাকা জরিমানা করা হয়েছে।
উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সুবল চাকমা জানান, বৃহস্পতিবার বারইয়ারহাট পৌর বাজারে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২২০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি জনসাধারনকে মাস্ক ব্যবহার করতে সচেতন করা হয়। একইদিন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই সদরে অতিরিক্ত যাত্রী নেয়ায় দুটি বাস ও ৬টি লেগুনাকে ১২০০ টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো বলেন গনপরিবহনগুলো সংশোধন না হলে এমন আদালত নিয়মিতই পরিচালনা করা হবে।



