মিরসরাই প্রতিনিধি :::
মিরসরাইয়ে উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ জুন) সকালে উপজেলা চত্বরে এই মহড়া অনুষ্ঠিত হয়। মহড়ায় সহযোগীতা করে মিরসরাই উপজেলা সিপিপি ও ফায়ার সার্ভিস স্টেশন এন্ড ডিফেন্স।
মহড়া অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুবল চাকমা, সিপিপির চট্টগ্রাম বিভাগের উপ-ব্যবস্থাপক হাফিজ আহম্মদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা শিক্ষা কর্মকর্তা গোলাম রহমান চৌধুরী, প্রকল্প কর্মকর্তা সাইফুল্লা মজুমদার, সিপিপির মিরসরাই উপজেলা টিম লিডার এম সাইফুল্লাহ দিদার, মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম পাটোয়ারী উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, ইতিমধ্যে দেশের বিভিন্ন স্থানে বাসা বাড়িতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে হতাহতের সংখ্যা বেড়েছে। তাই উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে দূর্যোগ বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়েছে। এতে সহযোগীতা করেছে মিরসরাই ফায়ার সার্ভিস এন্ড ডিফেন্স ও সিপিপির কর্মকর্তারা।



